,

খালেদা জিয়ার দুই মামলায় জামিনের মেয়াদ বাড়ল

news-image

নিজস্ব প্রতিবেদক : বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে করা মানহানির দুই মামলায় কারাবন্দী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের মেয়াদ এক বছর করে বাড়িয়েছেন হাইকোর্ট। পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার হাইকোর্টের বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজ ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আজ আবেদনের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী ব্যারিস্টার কায়সার কামাল, সঙ্গে ছিলেন অ্যাডভোকেট কামরুজ্জামান মামুন, সালমা সুলতানা সোমা প্রমুখ। জামিনের মেয়াদ বৃদ্ধির বিষয়টি বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল আমাদের সময়কে নিশ্চিত করেছেন।

গত ১৮ জুন বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এই দুই মামলায় ছয় মাসের জামিন দেন। কিন্তু জামিনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় এই মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়।

প্রসঙ্গত, ২০১৪ সালে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও ২০১৬ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করার অভিযোগে ঢাকা মহানগর হাকিম আদালতে করা মামলা দুটি এখন বিচারাধীন। এ মামলায় গত ২০ মার্চ খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এ অবস্থায় এই দুই মামলায় খালেদা জিয়ার পক্ষে হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করা হয়।

গত বছরের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় দণ্ড হওয়ার পর বিএনপি চেয়ারপারসনকে কারাগারে নেওয়া হয়। সেই থেকে তিনি কারাবন্দী রয়েছেন। তার কারামুক্তির জন্য সাজাপ্রাপ্ত দুটি মামলায় জামিনের প্রয়োজন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা