,

‘বিএনপি ‌পাগল’ রিজভী হাওলাদারকে শ্রদ্ধা জানাল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের কাছে ‘পাগলা রিজভী’ নামে পরিচিত সেই রিজভী হাওলাদারের প্রতি শ্রদ্ধা জানাল বিএনপি। আজ রোববার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সমাবেশে তার মৃত্যু সংবাদের কথা তুলে ধরে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা জানান।

মির্জা ফখরুল বলেন, ‘আমি বক্তব্যের শুরুতে অত্যন্ত নিবেদিত প্রাণকর্মী তিনি এই অফিসে সারাক্ষণ থাকতেন এবং দেশনেত্রীর মুক্তি চাইতেন, গণতন্ত্রের মুক্তি চাইতেন, নেত্রীর জন্য অফিসের নিচতলায় অনশনও করেছেন- আমাদের সেই রিজভী হাওলাদার ভাই গতকাল (শনিবার রাত) ইন্তেকাল করেছেন। এই দীর্ঘ সময় তিনি এখানে এসেছেন, প্রত্যেকদিন আমরা তাকে দেখেছি তার বুকের মধ্যে একটি প্ল্যাকার্ড লাগিয়ে আছেন, “গণতন্ত্রের মায়ের মুক্তি চাই।” এই মানুষটির প্রতি আমরা শ্রদ্ধা নিবেদন করছি, তার রুহের মাগফেরাত কামনা করছি। পরম আল্লাহ তালার কাছে এই দোয়া করছি, তিনি যেন তাকে বেহেস্তবাসী করেন।’

প্রসঙ্গত, শনিবার রাত সাড়ে ১০টায় বিএনপি অফিসের নিচে হঠাৎ অসুস্থ হয়ে মারা যান রিজভী। রাতে কার্যালয়ের সামনে তার নামাজে জানাজা শেষে সড়ক পথে পটুয়াখালীতে নিজের বাড়িতে নিয়ে মরদেহ দাফন করা হয়।

গত বছরের ফেব্রুয়ারিতে খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর এই রিজভী হাওলাদার কাফনের কাপড় পড়ে বিভিন্ন সভা-সমাবেশে খালেদা জিয়ার মুক্তির দাবি জানায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা