,

মন্ত্রীরা আজ-কাল থেকে বেহেস্তে টিকিট বেঁচা শুরু করেছে : মান্না

news-image

নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাসীন সরকারের মন্ত্রীরা এখন বেহেস্তের টিকিট বিক্রি শুরু করেছেন বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। পরিকল্পনামন্ত্রী আবদুল মান্নানের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ মঙ্গলবার সকালে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

মান্না বলেন, ‘মন্ত্রীরা বলেন, আমাদের প্রধানমন্ত্রী এত সোয়াব কামিয়েছেন, উন্নয়নের এমন একটা মডেল কায়েম করেছেন যে, উনি যে বেহেস্তে যাবেন-এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। বুঝেন- মন্ত্রীরা আজ-কাল থেকে বেহেস্তে টিকিট বেঁচা শুরু করেছে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, ‘আমি বলি, বেহেস্তের টিকেটের যদি গ্যারান্টি থাকেই তাহলে ভোটের টিকেট পাবেন না কেন? ভোট দিয়ে দেন, মানুষ ভোট দেবেন। বেহেস্তেই যদি যেতে পারেন তাহলে ভোটের পুলসেরাত পার হতে পারবেন না?’

নাগরিক ঐক্যের উদ্যোগে পেঁয়াজ, চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবে এই মানববন্ধন হয়।

সরকারকে উদ্দেশ করে মান্না বলেন, ‘চুরি করে, ডাকাতি করে ক্ষমতায় বসেছেন। ক্ষমতা থেকে চলে যান, পদত্যাগ করেন, সংসদ ভেঙে দেন। রাষ্ট্রপতিকে বলেন, এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে।’

সরকারের দুর্নীতি লুটপাট ও বিরোধীদের ওপর নির্যাতনের চিত্র তুলে ধরে মান্না বলেন, ‘আমরা এই সভা থেকে আহ্বান করছি- যারা যারা আন্দোলন করছেন, রাস্তায় নেমেছেন, অনশন করছেন, গোল টেবিল করছেন, মতবিনিময় করছেন, সেমিনার করছেন, সভা করছেন- এখন সময় এবার রাস্তায় আসেন। রাস্তায় বসে পড়েন, বসে শ্লোগান দেন, আপনার দাবির কথা বলেন। বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবির সুরাহা না হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাস্তায় আছি।’

তিনি আরও বলেন, ‘তোমরা ক্ষমতা নিয়ে গেছো, আমরা রাজপথ নেব। তোমরা লুট করে, ডাকাতি করে আমাদের অধিকার হরণ করেছো কিন্তু রাজপথ থেকে আমাদের দূর করতে পারবে না, আমাদের তাড়াতে পারবে না। আমাদের আবেদন সমস্ত গণতন্ত্রকামী মানুষের কাছে, সমস্ত গণতান্ত্রিক দলগুলোর কাছে, যারা লড়াই করছেন সবার কাছে, আসুন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, স্বৈরতন্ত্রকে পরাজিত করার জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে লড়াই করি।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন, নাগরিক ঐক্যের এসএম আকরাম, শহীদুল্লাহ কায়সার, মমিনুল ইসলাম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা