খালেদা জিয়ার মুক্তি : বিএনপির সমাবেশ ২৩ নভেম্বর

news-image

নিউজ ডেস্ক : দলের চেয়ারপারসন কারাবন্দি অসুস্থ খালেদা জিয়ার মুক্তির দাবিতে ২৩ নভেম্বর ঢাকাসহ সারা দেশে সমাবেশ করবে বিএনপি।

মঙ্গলবার সকালে ঢাকায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, হাসপাতালে চিকিৎসাধীন খালেদার জামিনে সরকার বাধা দিচ্ছে। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার টালবাহানায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কোনো ক্ষতি হলে, আপনার স্বনির্মিত দুঃশাসনের শৃঙ্খল ধুলোয় লুটোপুটি খাবে।

‘তাকে নিয়ে কোনো মিথ্যাচার-অপপ্রচার ও কুৎসা না রটিয়ে আজই মুক্তি দিন। তার জামিনে কোনো বাধা দেবেন না। তার পছন্দমত হাসপাতালে তাকে সুচিকিৎসার নেয়ার সুযোগ দিন।’

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২৩ নভেম্বর ঢাকাসহ সারাদেশে প্রতিবাদ সমাবেশ করবে। ঢাকায় হবে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দুপুর ২টায় এই প্রতিবাদ সমাবেশ হবে।

দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৪তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার সারাদেশে দলীয় কার্যালয়গুলোতে দোয়া মাহফিল হবে বলে জানান তিনি।

ঢাকা কেন্দ্রীয়ভাবে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে ২১ নভেম্বর দোয়া মাহফিল হবে।

বিএনপির যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব, শহিদউদ্দিন চৌধুরী এ্যানি ও আবদুস সালাম আজাদ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার