,

যুবলীগে বয়সসীমা ৫৫ বছরের বেশি করার সুযোগ নেই : নানক

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ করার বয়সসীমা যেটা ৫৫ বছর নির্ধারণ করা হয়েছে সেটা আর বাড়ানো বা কমানোর সুযোগ নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক।

সোমবার (১৮ নভেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের ৭মকংগ্রেসের প্রস্ততি ও মঞ্চ পরিদর্শনে এসে তিনি একথা জানান।

আগামী ২৩ নভেম্বর যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। যুবলীগের কংগ্রেসের মঞ্চ নির্মাণ করা হয়েছে পদ্মাসেতুর আদলে।

সংগঠনটির সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর কবির নানক বলেন, যুবলীগের ৭ম কংগ্রেসের আয়োজন ও প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সারাদেশ থেকে লাখ যুবক এই কংগ্রেসে যোগ দেবেন।

এসময় যুবলীগের বয়সসীমা ৫৫ বছর যেটা বলা হয়েছে সেটা বাড়ানোর সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন এক প্রশ্নের উত্তরে নানক বলেন, যুবলীগের যে প্রথম জাতীয় কংগ্রেস সেটা অনুষ্ঠিত হয়েছিল শেখ ফজলুল হক মণির নেতৃত্বে। আমার কাছে সেই গঠনতন্ত্রটা রয়েছে এখনও। আমি সংরক্ষণ করেছি। সেখানে ৩৫ ঊর্ধ্ব কোনো যুবক যুবলীগ করতে পারবেন না, এটা পরিষ্কার বলা ছিল।

‘আমাদের নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই তিনবারের রাষ্ট্র পরিচালনায় বাংলাদেশের মানুষের আয়ু বেড়েছে। সে কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সত্যিকার যুবকের কাছে যুব সংগঠনটি রাখার জন্য, যুব নেতৃত্বকে যুব প্রতিনিধিত্ব করার জন্যই যুবলীগের বয়সসীমা করেছেন ৫৫ বছর। আমরা মনে করি তিনি ঠিক কাজ করেছেন। এই বয়সসীমা বাড়ানোর বা কমানোর কোনো সুযোগ নেই।’

এসময় যুবলীগ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন সম্পর্কে জানতে চাওয়া হলে নানক বলেন, আসলে ঢাকা মহানগর যুবলীগ উত্তর ও দক্ষিণের সম্মেলন আগেই হওয়া উচিত ছিল। এটা নিয়ে আমরা আমাদের পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে আলাপ করেছি। নেত্রী (শেখ হাসিনা) বিদেশ থেকে আসার পরে আমরা তার সঙ্গে বিষয়টি আলাপ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মির্জা আজম, যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব হারুনুর রশিদসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা