,

গুলি ফুটিয়ে বউ বরণ করলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা নাঈম (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সদ্য ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান নাঈমের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ভাইরাল হয়েছে।

ওই ভিডিওতে দেখা যাচ্ছে, রাতে বাড়ির পাশে নববধূকে সামনে রেখে শটগান উঁচিয়ে আকাশে গুলি ছোড়েন নাঈম। যা দেখে পাশে থাকা তার বউ ভয়ে কানে আঙুল দিয়ে রাখেন। এরপর শটগানটি এক যুবকের হাতে দিয়ে তিনি বউকে নিয়ে সেখান থেকে চলে যান।

আনিসুর রহমান নাঈম ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৯ নং ওয়ার্ড কাউন্সিলর। নতুন দায়িত্ব পাওয়ার আগে তিনি দক্ষিণখান থানা সেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তার ওই ভিডিওটি কখনকার কিংবা কবে তিনি বিয়ে করেছেন তা জানা যায়নি।

তবে, গত ১৩ নভেম্বর থেকে নাঈমের এই বউ বরণের ভিডিওটি ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। শনিবার আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর সেটা নতুন মাত্রা পেয়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এই ভিডিও’র কমেন্টে বিতর্কিত মন্তব্য করছেন নেটিজেনরা। যদিও কেউ কেউ বলছেন, এটা কাউন্সিলর নাঈমের লাইসেন্স করা শটগান। তবে নেটিজেনদের প্রশ্ন, লাইসেন্স করা হলেও দায়িত্ব বলে একটা বিষয় থাকে, তিনি এভাবে শটগানের গুলি ছুঁড়তে পারেন কী?

https://www.facebook.com/100012586053704/videos/823542231408638/

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা