,

বিএনপির দুই নেতা চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পথে

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক দিল্লি সফরে ভারতের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পাদিত বিভিন্ন চুক্তির বিষয়ে জানতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দিচ্ছে বিএনপি। দলের দুই নেতা ওই চিঠি নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে।

রোববার (১৭ নভেম্বর) বেলা ১১টায় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও খায়রুল কবির খোকন গুলশানের চেয়ারপারসনের কার্যালয় থেকে দলীয় চিঠি নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন।

সোয়া ১১টায় খায়রুল কবির খোকন বলেন, আমরা মহাখালী পার হচ্ছি। কিছুক্ষণের মধ্যে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে চিঠি পৌঁছে দেবো।

ভারতের সঙ্গে বাংলাদেশের বিভিন্ন চুক্তির নথি প্রকাশ দাবিতে বিএনপির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয় দলের স্থায়ী কমিটির বৈঠকে। শনিবার (১৬ নভেম্বর) রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দুই/এক দিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পৌঁছানো হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর