সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সমুদ্রের অস্তিত্ব রয়েছে মঙ্গলে

news-image

নিউজ ডেস্ক : এবার মঙ্গলে পানির অস্তিত্ব আবিষ্কার করেছে নাসা। গ্রহটির দক্ষিণ দিকে এরিদানিয়ায় সমুদ্র থাকার চিহ্ন পাওয়া গেছে। নাসার মার্সরেকনাইসেন্স অর্বিটার এই তথ্য দিয়েছে। এরিদানিয়ায় প্রায় ৩.৭ বিলিয়ন বছর আগে সমুদ্র ছিল বলে মনে করা হচ্ছে।

সেখানে সমুদ্রের তলার হাইড্রোথার্মাল অ্যাক্টিভিটির নিদর্শন পাওয়া গেছে। গবেষকরা জানিয়েছেন, পানি গরম হয়ে বাস্পীভূত হয়ে এই জায়গার সৃষ্টি হয়েছে। নাসার জনসন স্পেস সেন্টারের পল নাইলস জানিয়েছেন, জায়গাটি সেখানে সমুদ্র থাকার প্রমাণ দিচ্ছে।

পৃথিবীতে যেমন সমুদ্রের গভীরে জলবিদ্যুৎ শক্তি আছে তেমনই এখানেও পাওয়া গেছে। প্রাণ থাকার উপযুক্ত পরিবেশও এখানে আছে। জীবনের জন্য কোনও অসাধারণ আবহাওয়া দরকার হয় না। শুধু মাটি, তাপ ও পানি হলেই চলে। মঙ্গলের ওই অঞ্চলে তার প্রতিটি উপাদানই পাওয়া গেছে।

গবেষকরা জানিয়েছেন, এরিদানিয়ায় যে পানির চিহ্ন পাওয়া গেছে তা নেহাত কম নয়। প্রায় ২ লাখ ১০ হাজার কিলোমিটার জুড়ে সমুদ্র থাকার প্রমাণ মিলেছে। ধাতব মিশ্রণও এখানে পাওয়া গেছে। অভ্র ও কার্বোনেটের প্রমাণও মিলেছে। সেগুলো যেভাবে ছড়িয়ে আছে, তাতে পানি থাকার সম্ভবনা উড়িয়ে দেওয়া যায় না।

ওই এলাকায় লাভার চিহ্নও পাওয়া গেছে। লাভার প্রমাণ পাওয়ার পর এটুকু স্পষ্ট যে, এখানে আগ্নেয়গিরির অস্তিত্ব ছিল। নাইলস জানিয়েছেন, মঙ্গলে নতুন অ্যাস্ট্রোবায়োলজিকাল টার্গেটের প্রমাণ দিল এরিদানিয়া।

এরিদানিয়ায় পাওয়া এসব প্রমাণ শুধু মঙ্গলের ক্ষেত্রে নয়, পৃথিবীর ক্ষেত্রেও একটি নতুন দরজা খুলে দিয়েছে। পৃথিবীতে জীবন কীভাবে এলো সে বিষয়েও নতুন দিশা দেখাতে পারে মঙ্গল।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে