,

নাসিরনগর সোনালী ব্যাংকে গ্রাহকদের ভোগান্তি !

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের একমাত্র ব্যাংক সোনালী ব্যাংক শাখায় জনবল সংকট ও সরকারি সবধরনের লেনদেনের কারণে কাজের চাপ বেশি হওয়ায় গ্রাহকরা চরম ভোগান্তিতে রয়েছেন।

এ শাখা থেকে উপজেলার সব সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের বেতন,উন্নয়নমূলক কাজের বিল,অবসর ভাতা,মাতৃত্ব ভাতা এবং বয়স্ক ভাতা,প্রতিবন্ধী ভাতা,মুক্তিযোদ্ধা ভাতা,বিধবা ভাতা,সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন ভাতা উত্তোলন করা হয়। এছাড়া অনেকে ব্যক্তিগত হিসাবে লেনদেন করেন।ব্যবসায়ীরা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডিডি ও টিটি করে থাকে। প্রতিদিন গড়ে এ শাখা থেকে ৭শ’ থেকে ৮শ’ গ্রাহক সেবা নেন। সোনালী ব্যাংকের এ শাখায় ৩০ হাজারের বেশি গ্রাহক রয়েছেন।

একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান,উপজেলা সদরে সোনালী ব্যাংকের একটি শাখা হওয়ায় এবং লোকবল কম থাকায় আমরা চরম ভোগান্তির শিকার হচ্ছি।এসব গ্রাহকের সঙ্গে কথা বলে জানা যায়, টাকা তোলার জন্য অনেক গ্রাহককে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

নাসিরনগর শাখার ব্যবস্থাপক এ.কে.এম হাসনাইন জানান,এই ব্যাংক থেকে সব ধরনের সরকারি লেনদেন হওয়ায় গ্রাহকের চাপটা অনেক বেশি। কিন্তু সে তুলনায় এ শাখায় লোকবল অনেক কম।

এজিএম প্রাণ কৃষ্ণ সাহা এ শাখায় জনবল সংকটের কথা স্বীকার করে বলেন,এ বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে বার বার অবগত করা হচ্ছে। নতুন লোক নিয়োগ হলেই সংকট ও ভোগান্তি লাঘব হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর