সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সজীব ওয়াজেদ জয় পীরগঞ্জ আ’লীগের সদস্য

news-image

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জ আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা সভাপতি, তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক এবং প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে ওই সম্মেলন হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, চলতি বছরের ২৬ সেপ্টেম্বর থেকে পীরগঞ্জের ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন শুরু হয়। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় জাঁকজমকপূর্ণ পরিবেশে ওই সম্মেলন সম্পন্ন হয়।

রোববার উপজেলা অডিটোরিয়াম হলে সম্মেলনের প্রথম অধিবেশনে আজিজুর রহমান রাঙ্গা সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, আওয়ামী লীগ নেতা একেএম সায়াদত হোসেন বকুল, আনোয়ারুল ইসলাম, শাহিদুল ইসলাম পিন্টু, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান নূর মো. মণ্ডল, মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন, লতিফা শওকত, রওশনারা ওয়াহেদ রানী প্রমুখ।

অনুষ্ঠানে টাঙ্গাইল-২ আসনের এমপি ছোট মনির আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

দ্বিতীয় অধিবেশনে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হয়।

এ সময় সভাপতি পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাঙ্গা, সাধারণ সম্পাদক তাজিমুল ইসলাম শামীম এবং প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ১নং সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০১২ সালে দলটির পীরগঞ্জ শাখার সম্মেলনে প্রয়াত মোতাহারুল হক বাবলু সভাপতি এবং তাজিমুল ইসলাম শামীম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক শামীম পীরগঞ্জ পৌরসভার প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন। যুগান্তর

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে