মেয়েদের নিরাপত্তা দিতে না পারায় শুটিং বাতিল!

sudhir-mishraবিনোদন প্রতিবেদক : বলিউডের জনপ্রিয় পরিচালক সুধীর মিশরা দিল্লি এসেছিলেন তার নতুন সিনেমা ‘অর দেভদাস’ সিনেমার শুটিং করতে। এই সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী রিচা চাড্ডাও অভিনয় করছেন। কিন্তু শেষ সময় জানা গেল, সিনেমার পরিচালক সুধীর এই সিনেমার শেষাংশ দিল্লিতে শুটিং না করার সিদ্ধান্ত নেন।

সুধীরের মতে, দিল্লি তার দলের মহিলা সদস্যদের জন্য নিরাপদ নয়। আর তার দলের এই মেয়েদের নিরাপত্তাহীনতার কথা মাথায় রেখে সুধীর দিল্লিতে শুটিং না করার সিদ্ধান্ত নেন। সুধীর বলেন, আজ শুটিং বাতিল ঘোষণা করতে হল কারণ সিনেমার প্রযোজক আমার ইউনিটের নিরাপত্তা নিশ্চিত করতে পারেননি। তিনি এও বলেন, তিনি দিল্লি ভালোবাসেন, কিন্তু দিল্লির বাইরের দিককার সীমান্তে শুটিং করা খানিকটা ঝুঁকিপূর্ণ, তাই তিনি দিল্লির পরিবর্তে শেষ শুটিংটুকু মুম্বাইতে করবেন।

‘অর দেভদাস’ সিনেমায় রিচা চাড্ডা ছাড়াও অদিতি রাও ও রাহুল ভাট অভিনয় করছেন।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার