,

নাসিরনগর উপজেলার ১২৪টি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

Nasirnagar (NIRBACHON) Pictureস্টাফ রিপোর্টার নাসিরনগর : কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্ব গড়ে তুলতে আজ মঙ্গলবার দুপুরে  ব্রাহ্মণবাড়িয়ার  নাসিরনগর উপজেলার ১২৪টি  প্রাথমিক বিদ্যালয়ে  স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়। নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে ভোটার থেকে শুরু করে ভোট গ্রহনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট সবই ছিল শিশুরা। নির্বাচনে মোট ১৬ জন প্রতিদ্বন্দিতা করে ৭ জন কাউন্সিলর নির্বাচিত হন। ভোটাধিকার প্রয়োগ করে তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর ৩৭৫ জন শিক্ষার্থী। নির্বাচনে সম্মিলিত সর্বোচ্চ ভোট পেয়ে  পঞ্চম শ্রেণীতে ৬ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম স্থান-প্রপিতা রায় বাধন (১১৫), দ্বিতীয় স্থান-মোঃ সায়েম মোল্লা  (১১৩), চতুর্থ শ্রেণিতে ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম স্থান তাহমিদুর রহমান চৌধুরী আবির (৯৯), দ্বিতীয় স্থান সামিয়া রহমান (৮৯), তৃতীয় স্থান-তাসফিয়া জান্নাত সিমলা (৬৬)। তৃতীয় শ্রেণীতে ৫ জন প্রতিদ্বন্দ্বীর মধ্যে প্রথম স্থান স্পর্শ দেব (১১২), দ্বিতীয় স্থান- দূজয় সরকার (৮৮) ভোট পেয়েছে। এ সময় বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন। নির্বাচিতরা শিক্ষার্থীদের স্বাস্থ্য, পরিস্কার পরিচ্ছন্নতা, পানি, ফুলের বাগান, পাঠ্য বই, আপ্যায়ন ইত্যাদি বিষয়ে দেখভাল করবেন। – মোট ২৬৮ জন ভোটারের মধ্যে ১৯৯ জন অংশ নেয় । প্রধান নির্বাচন কমিশনার ছিলেন এ বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র-তাফসিন হাসান সিয়াম। বিদ্যালয়ের ৬টি বুথের মধ্যে ৬ জন প্রিজাইডিং অফিসার সাহায্যে ভোটের কার্যক্রম শুরু হয়।

 

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর