,

একটি অ্যাপল ওয়াচ প্রতি সেকেন্ডে বিক্রি

news-image

অনলাইন ডেস্ক : অ্যাপল ওয়াচস্মার্টওয়াচ বাজারে অ্যাপল ভালো অবস্থানে রয়েছে। এই অবস্থান পরিবর্তনের কোনও সম্ভাবনাও নেই। সম্প্রতি এমনটিই জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস।

ভারতের প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টওয়াচ বাজারে দুর্দান্ত গতিতে এগিয়ে চলছে অ্যাপল। এখনও প্রতি সেকেন্ডে প্রতিষ্ঠানটির একটি করে স্মার্টওয়াচ বিক্রি হচ্ছে।

বাজার গবেষণা প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিকস বলছে, স্মার্টওয়াচ বাজারে শীর্ষস্থানে রয়েছে অ্যাপল। ক্ষেত্রটিতে বেশ ভালোভাবেই এগিয়ে আছে তারা। বর্তমানে বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ারের ৪৮ শতাংশ নিয়ন্ত্রণ করছে অ্যাপল।

গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদনে বলা হয়, গত তিন মাসে ৬৮ লাখ স্মার্টওয়াচ সরবরাহ করেছে অ্যাপল। ২০১৮ সালের একই সময়ের তুলনায় যা ৫১ শতাংশ বেশি।

স্মার্টওয়াচ বাজার সম্পর্কে স্ট্র্যাটেজি অ্যানালিটিকসের নির্বাহী পরিচালক নেইল মস্টন বলেন, স্মার্টওয়াচ বাজারে অ্যাপল অনেক এগিয়ে আছে। সহজেই কেউ তাদের পেছনে ফেলতে পারবে না। অ্যাপলের বৈশ্বিক স্মার্টওয়াচ বাজার শেয়ার গত বছরের ৪৫ শতাংশ থেকে বেড়ে এবার ৪৮ শতাংশ হয়েছে।

তিনি আরও বলেন, অন্য কোনও প্রতিষ্ঠান অ্যাপলের সামনে শক্তিশালী প্রতিপক্ষ হয়ে উঠতে পারেনি। বিশ্বজুড়ে স্মার্টওয়াচ বাজারের অর্ধেক তারাই নিয়ন্ত্রণ করছে এবং অন্যদের চেয়ে অনেক এগিয়ে আছে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর