,

মাইক্রোসফট কর্মীদের সপ্তাহে ৩ দিন ছুটি দিবে

news-image

অনলাইন ডেস্ক : প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়াতে কর্ম দিবস কমিয়ে সপ্তাহে চার দিন করেছে মাইক্রোসফট। তবে প্রাথমিকভাবে এ সিদ্ধান্ত শুধু জাপানেই কার্যকর হবে। গত সোমবার মাইক্রোসফট’র জাপান প্রতিষ্ঠান থেকে এমন সিদ্বান্তের কথা জানানো হয়েছে।

প্রতিষ্ঠানটির এক বিবৃতির বরাত দিয়ে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষামূলকভাবে সপ্তাহে চার দিন কাজ করিয়ে প্রতিষ্ঠানটির বিক্রি এবং উৎপাদনশীলতা বেড়েছে প্রায় ৪০ শতাংশ। যদিও চার দিনের কাজের বিনিময়ে দেওয়া হয়েছে সপ্তাহের পুরো বেতন।

বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি কর্ম ঘণ্টা জাপানে। গড়ে প্রতিদিন ১২ ঘণ্টারও বেশি সময় কাজ করেন তারা। এরপরও অতিরিক্ত সময় কাজ করেন অনেকে। জাপানের এক তৃতীয়াংশ কোম্পানিতে বিনা বেতনে মাসে অন্তত ৮০ ঘণ্টা কাজ করতে হয় একজন কর্মচারীকে।

কর্মচারীরা যাতে ব্যক্তিগত জীবনে আরও একটু বেশি সময় দিতে পারেন, তার জন্য ওয়ার্কিং রিফর্ম প্রজেক্ট শুরু করে মাইক্রোসফট জাপান। এক মাসের জন্য এই চ্যালেঞ্জ নেওয়া হয়। সেখানে ২ হাজার ৩০০ কর্মচারীকে প্রতি সপ্তাহে তিন দিন করে ছুটি দেওয়া হয়।

এই ‌‘স্পেশাল পেইড হলিডে’র জন্য কর্মীদের কাছ থেকে অন্য কোনো ছুটির দিন কেটে নেওয়া হয় না। এর ফলে দেখা গেছে যে কর্মীরা ২৫ দশমিক ৪ শতাংশ কম ছুটি নিয়েছেন। এ ছাড়া বিদ্যুৎ খরচ ২৩ দশমিক ১ শতাংশ কমেছে।

সারা সপ্তাহের কাজ চার দিনের মধ্যে করে ফেলতে হবে বলে কর্মীরা অনেক বেশি মনযোগ দিয়ে কাজ করেছেন। ছোট করা হয়েছে মিটিং-এর সময়ও। সামনের বছর আবার এক মাসের জন্য কর্মীদের সপ্তাহে তিন দিন করে ছুটি দেওয়া হবে বলে ঠিক করেছে মাইক্রোসফট জাপান।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর