,

নাসিরনগরে তিন দিনব্যাপী হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.)বার্ষিক ওরশ শুরু

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর :  ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন আব্দুল্লাহ নগর সংলগ্ন বড়ধলিয়ায় প্রতি বছরের ন্যায় এবারো তিন দিনব্যাপী হযরত শাহ্ সূফী আব্দুল্লাহ শাহ্(রহ.) দরবার শরীফের ১২তম বার্ষিক ওরশ মোবারক মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে।

উক্ত ওরশ মোবারকের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রাম এমপি। উপজেলা চেয়ারম্যান ও মাজার কমিটির সভাপতি ডাঃ রাফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে সভায় মাজার কমিটির সদস্য হাকিম রেজার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান,পূর্বভাগ ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান।

এসময় অন্যান্যের মধ্যে কুন্ডা ইউপি চেয়ারম্যান ওয়াছ আলী,গোর্কণ ইউপি চেয়ারম্যান ছোয়াব আহমেদ হৃতুল,উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপু,যুবলীগ নেতা রায়হান আলী ভুইয়া,মাজার কমিটির সদস্য সেলিম মিয়াসহ আওয়ামীলীগের দলীয় নেতৃবৃন্দ,মাজারে আগত ভক্ত ও মুরিদানগন উপস্থিত ছিলেন।

ওরশ মোবারকের প্রথম দিন সোমবার মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।আগামী বৃহস্পতিবার রাতে আখেরী মোনাজাতের মধ্যে দিয়েই বার্ষিক ওরশ মোবারক শেষ হবে।

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা