এবার আসছে সোনা ও হীরার আইফোন

news-image

অনলাইন ডেস্ক : প্রযুক্তির এই যুগে অনেক নতুন নতুন আবিস্কার হচ্ছে প্রতিনিয়তই। যে আবিস্কার গুলো আগেই হয়েছে সেগুলোতে যোগ হচ্ছে নতুন মাত্রা। কোনটা সৌখিন, কোনটা স্মরণীয়। সোনা ও হীরার আইফোন এমন এক সৌখিন পণ্য যা খুব শিগগির বাজারে আসছে। সোলারিয়াস নামের এই ফোনটি ক্যাভিয়ার নামের একটি কোম্পানি বাজারজাত করছে।

প্রযুক্তির সবচেয় জনপ্রিয় ওয়েব পোর্টাল ম্যাশহাবল বলছে, আইফোন কাস্টমাইজেশনের জন্য বিখ্যাত ক্যাভিয়ার সর্ব প্রথম এই অভিনব আইফোনটি বাজারজাত করছে।

আইফোনটির বিশেষত্ব হলো, এতে আধা কেজি স্বর্ণ এবং ১৩২ টি হীরা ব্যবহার করা হয়েছে। পিছনে রয়েছে একটি বিলাশবহুল ঘড়ি। ঘড়ির মাঝখানটিও হীরা খচিত।

নতুন এই ফোনটি আইফোনের ১১ প্রো এবং আইফোন ১১ প্রো ম্যাক্স, দুটি মডেলের কাস্টমাইজেশন করা হয়েছে যার সীমিত সংখ্যক কপি বাজারজাত করার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির।

নতুন কাস্টমাইজের এই আইফোন দুটির বাজারদর নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৮১০০ মার্কিন ডলার।

ক্যাভিয়ারের দাবি এর মধ্যে কয়েকটিতে মঙ্গল, চাঁদ এবং উল্কাপাতের আসল টুকরা রয়েছে যা রাশিয়ান একাডেমি অফ সায়েন্সের মিনারোলজিকাল জাদুঘরের বিশেষজ্ঞ জেমোলজিকাল এবং মিনারোলজিকাল গবেষকদের দ্বারা স্বীকৃত।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার