,

ছাত্রলীগের হামলার প্রতিবাদে হলের তালা ভেঙে বিক্ষোভে জাবি ছাত্রীরা

news-image

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণের দাবিতে আন্দোলনরতদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে হলের তালা ভেঙে বিক্ষোভে নেমেছেন ছাত্রীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বরের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন আন্দোলনকারীরা।

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ছাত্রীদের হলের দিকে যায়। সেখানে প্রতিটি হলে ঢুকে আন্দোলনে অংশ নিতে আহ্বান জানান ছাত্রীরা।

হলের ফটকে তালা দিয়ে প্রশাসন ছাত্রীদের ভেতরে আবদ্ধ করে রাখলে ছাত্রীরা তালা ভেঙে হলে ঢুকেন। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল, বেগম সুফিয়া কামাল হল, প্রীতিলতা হল, জাহানারা ইমাম হলের তালা ভেঙে ভেতরে ঢুকেন ছাত্রীরা।

অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা এবং বিকেল সাড়ে ৫টার মধ্যে শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হলেও তা উপেক্ষা করে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছেন। তবে অনেকে ক্যাম্পাসও ছেড়েছেন।

রাত সাড়ে ১০টা এ প্রতিবেদন লেখা পর্যন্ত ছাত্রীদের বিক্ষোভ চলছে। বাংলানিউজ

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর