উপাচার্যের বাসভবনের সামনে ফের আন্দোলনকারীদের অবস্থান

news-image

নিউজ ডেস্ক : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) উপাচার্য অধ্যাপক ফারজনা ইসালামের অপসারণের দাবিতে চলমান আন্দোলনে ছাত্রলীগের হামলার পর অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে প্রশাসন। প্রশাসনের আদেশ অমান্য করে আন্দোলনে যোগ দেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) দিনগত রাত ১০টায় উপাচার্যের বাসভবন সংলগ্ন রাস্তায় অবস্থান নেন তারা।

এসময় আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- সিনেট সদস্য আবুল কালাম আজাদ, আনোয়ার হোসেন মৃধা, ব্যারিস্টার শিহাব উদ্দিন।

ব্যারিস্টার শিহাব উদ্দিন বলেন, ‘বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না। আজকের হামলায় সারাদেশ ধিক্কার জানাচ্ছে। আর যারা নির্বাহী আদেশে ভিসি হন, তারা নিয়মের তোয়াক্কা করেন না। আমরা একমত যে, উপাচার্যের পদত্যাগ করা উচিত। তার লজ্জা থাকলে তিনি পদত্যাগ করবেন।’

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার