বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লেবানন থেকে ফিরছেন ৩২ বাংলাদেশি

news-image

কূটনৈতিক প্রতিবেদক : লেবাননের ত্রিপলীতে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে দেশে ফিরে আসছেন দেশটিতে কর্মরত ৩২ বাংলাদেশি। ইতোমধ্যে স্বেচ্ছায় ফিরতে ইচ্ছুক বাংলাদেশিদের মধ্য থেকে প্রাথমিকভাবে দুইধাপে ৩২ জনকে আইওএম-এর সহায়তায় দেশে প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সেখানকার বাংলাদেশ দূতাবাস।

জানা যায়, তাদের মধ্যে ১৩ জন মঙ্গলবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। বাকি ১৯ জন ৬ নভেম্বর ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

একই ধারাবাহিকতায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আরও ৫৬ জনকে আইওএম-এর সহায়তায় শিগগিরই দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে দূতাবাস।

সোমবার দূতাবাস জানায়, যুদ্ধের কারণে ত্রিপলীর মেতিগা বিমানবন্দর বন্ধ থাকায় যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে তাদেরকে দূতাবাস প্রাঙ্গণ থেকে বাসযোগে মিসরাতা বিমানবন্দরে প্রেরণের ব্যবস্থা করা হয়। এ সময় দূতাবাস প্রাঙ্গণে রাষ্ট্রদূত শেখ সিকান্দার আলীসহ দূতাবাসের কর্মকর্তারা দেশে প্রত্যাবর্তনকারী প্রবাসীদের জন্য অনুসরণীয় বিভিন্ন প্রক্রিয়া ব্যাখ্যা করেন।

বাংলাদেশ দূতাবাস জানায়, ত্রিপলীর মেতিগা বিমানবন্দর বন্ধ থাকায় মিসরাতা বিমানবন্দর হতে একসাথে অধিক সংখ্যক প্রবাসীর ফেরত টিকিট জোগাড় করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। এ কারণে পর্যায়ক্রমে ছোট ছোট গ্রুপে তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।

দেশে ফেরার বিষয়ে যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য দূতাবাসের দুটি মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২, +২১৮৯১৬৯৯৪২০৭) প্রবাসীদের যোগাযোগ করতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা