সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে জেল হত্যা দিবস পালিত

news-image
নাসিরনগর প্রতিনিধি :  সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে নাসিরনগরে জেল হত্যা দিবস পালিত হয়েছে। আজ রবিবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজিত উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ডাঃ রাফি উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সাংগঠনিক সম্পাদক সৈয়দ লিয়াকত আব্বাস টিপুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়,প্রচার সম্পাদক লতিফ হোসেন,সাংস্কৃতিক সম্পাদক অরুণ জ্যোতি ভট্রাচার্য, দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বশির আল হেলাল,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার,গোকর্ণ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ ছোয়াব আহমেদ হৃতুল, ভলাকুট ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রুবেল মিয়া,উপজেলা যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম,ভলাকুট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কার্তিক চন্দ্র দাস,হরিপুর ইউনিয়নের সাধারন সম্পাদক  বিজয় দাস, চাপরতলা ইউনিয়নের সভাপতি হাজী সুরুজ আলী, বুড়িশ্বর ইউনিয়নের সভাপতি মোঃ ছায়েবআলী, নাসিরনগর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াহেদ উল্লাহ,যুবলীগ নেতা মোঃ নজরুল ইসলাম, মোঃ মহিদুজ্জামান টিটু, নির্মল চন্দ্র চৌধূরীসহ ইউনিয়ন আওয়ামীলীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ।
বক্তারা বলেন,বঙ্গবন্ধুকে হত্যার পর চার নেতাকে হত্যা করে দেশে এক কলঙ্কিত অধ্যায়ের সূচনা করা হয়। জাতি এমন কলঙ্কিত অধ্যায় দেখতে চায় না। তাই এই বর্বরোচিত ও নৃশংস হত্যাকান্ডের সাথে জড়িতদের শাস্তির দাবি জানান। এসময় আওয়ামীলীগের নেতা কর্মীরা ছাড়াও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন প্রভাষক মাওলানা এখলাছুর রহমান

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে