,

ভুয়া খবর ধরা পড়বে সফটওয়্যারে

news-image

অনলাইন ডেস্ক : ভুয়া তথ্য ছড়ানো বিষয়টি বর্তমানে ভয়াবহ আকার ধারণ করেছে। কোন তথ্যটি সত্য আর কোনটি ভুয়া, সেটি শনাক্ত করতে প্রায়ই বড় বিপদের বিষয় হয়ে দাঁড়ায়। তবে সহজে ভুয়া খবর ধরার কাজটি সহজ করার দায়িত্ব নিতে চলেছে একটি সফটওয়্যার।

ব্রিটিশ সাময়িকী দি ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, ভুয়া তথ্য শনাক্তকারী এই সফটওয়্যারটির নাম দেয়া হয়েছে ‘ডিমাস্কুয়োক’। লিথুনিয়ান এই শব্দটির বাংলা অর্থ দাঁড়ায় ‘স্বরূপ উন্মোচন করা’।

এই প্রতিবেদনে আরও বলা হয়, গুগলের সঙ্গে মিলে সফটওয়্যারটি বানিয়েছে লিথুয়ানিয়ার কোম্পানি ডেলফি। আপাতত ইংরেজি, রুশ ও লিথুয়ানিয়ান—এই তিনটি ভাষার খবর যাচাই-বাছাই করে ভুয়া তথ্য শনাক্ত করবে সফটওয়্যারটি।

ভুয়া তথ্য শনাক্ত করার কাজ বিভিন্ন ধাপে করবে সফটওয়্যারটি। যেমন যে শব্দগুলো ব্যবহার করে ভুয়া তথ্য বেশি ছড়ানো হয়, প্রথমে সেই শব্দগুলো শনাক্ত করা হবে।

এর পর সেই শব্দগুলো যেসব খবরে পাওয়া যাবে। সেগুলো পড়ে দেখা হবে খবরগুলো ভুয়া না সত্যি। শুধু ভুয়া খবর শনাক্ত করাই শেষ নয়, কোন খবরগুলো মানুষকে সহজেই আবেগতাড়িত করতে পারে, সেগুলো খুঁজে বের করেও যাচাই করবে সফটওয়্যারটি।

ভুয়া তথ্য তখনই কার্যকর হয়, যখন সেগুলো বেশি বেশি শেয়ার হয়। সফটওয়্যারটি তাই খুঁজে বের করবে কোন খবরগুলো বেশিবার শেয়ার করা হয়েছে। এর পর সেগুলোর সত্যতা পরীক্ষা করে দেখা হবে। খবরগুলো কোনো নির্দিষ্ট সময়ে শেয়ার করা হচ্ছে কিনা, সেটিও দেখবে ‘ডিমাস্কুয়োক’।

তথ্যপ্রযুক্তি খাতের বিশেষজ্ঞদের দীর্ঘদিনের গবেষণার ফল এই সফটওয়্যার। ভিক্টোরাস ডকসাস নামে এক বিশেষজ্ঞ বলেছেন, সফটওয়্যারটি এতটাই শক্তিশালী যে এটি ‘ভাঙা আয়না’কেও জোড়া লাগিয়ে ফেলতে পারে। প্রতীকী অর্থে বলা, এ কথাটি ভুয়া খবর শনাক্তকরণে সফটওয়্যারটির কার্যকারিতাকেই তুলে ধরে।

এ জাতীয় আরও খবর

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাংলাদেশিদের জন্য ভিয়েতনামের ভিসা সহজ করার আহ্বান রাষ্ট্রপতির

সন্ত্রাসবিরোধী মামলায় কারাগারে আইনজীবী আবুল বাশার

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ