,

সিনেমায় ফিরছেন শাবনূর

98721_0বিনোদন প্রতিবেদক : চলচ্চিত্রে ফিরছেন চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিনের বিচ্ছেদের পর এ যেন পুরনো প্রেমিকের কাছে ফেরা। সব ঠিকঠাক থাকলে আগামী মার্চ মাসেই শাবনূর অংশ নিবেন তার অর্ধসমাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’ এর শ্যুটিং এ।

২০১২ সালের ২৯ ডিসেম্বর 'পাগল মানুষ' ছবির শ্যুটিংস্পটে হার্ট অ্যাটাকে মারা যান এর পরিচালক এম এম সরকার। ছবিতে নায়িকা হিসেবে ছিলেন শাবনূর। সেই দুর্ঘটনার পর ছবিটির কাজ বন্ধ হয়ে যায়। চার বছর পর আবার শুরু হচ্ছে ছবিটির কাজ। এম এম সরকারের বাকি কাজের দায়িত্ব নিয়েছেন পরিচালক বদিউল আলম খোকন। তাই এ ছবির মাধ্যমে আবারও বিএফডিসিতে শ্যুটিংয়ে দেখা যাবে শাবনূরকে। আর তিনি মার্চ মাসে এর কাজে অংশ নিতে পারেন।

শাবনূর মিডিয়াকে বলেন, 'এম এম সরকার আমার পছন্দের পরিচালক। তার সঙ্গে অনেক ছবি করেছি। এটি শেষ পর্যন্ত শুরু হচ্ছে ভাবতেই ভালো লাগছে।' পরিচালক জানিয়েছেন, আগামী সপ্তাহে এফডিসিতে একটি আইটেম গানের দৃশ্যধারণের মাধ্যমে ছবিটির কাজ নতুন করে শুরু হবে।

দেখা যাক, শাবনূর কেমন করে মাহি, পরীমনি আর আঁচল,ববির সঙ্গে তাল মেলাতে পারেন।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ