,

ফেসবুক চালু করল ‘নিউজ ট্যাব’, সংবাদমাধ্যম টাকা পাবে

news-image

অনলাইন ডেস্ক : বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুক চালু করেছে নিউজ ট্যাব। যার মাধ্যমে কোটি কোটি টাকা পাবে সংবাদমাধ্যমগুলো।

ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

যদিও এতদিন সংবাদমাধ্যমের বিজ্ঞাপনের টাকায় ভাগ বসিয়ে এসেছে ফেসবুক। এ নিয়ে অনেক অভিযোগ ছিল সংবাদপত্র ও টেলিভিশনগুলোর।

১৫ বছর ধরে সংবাদমাধ্যমগুলোকে অনেকটা অবজ্ঞা করেই আসছে ফেসবুক। এবার কোনো কোনো সংবাদমাধ্যম বিরাট অঙ্কের টাকা ফেসবুকের কাছ থেকে পাবে।

মোবাইল অ্যাপে শুধু খবরের শিরোনাম দেখা যাবে এমন একটি সেবা চালু করেছে ফেসবুক। শুরুতে ওয়ালস্ট্রিট জার্নাল, ওয়াশিংটন পোস্ট, বিজনেস ইনসাইডার, এনবিসি, ইউএসএ টুডে এবং লসঅ্যাঞ্জেলেস টাইমসসহ আরও বেশ কয়েকটি সংবাদমাধ্যমের খবরের শিরোনাম দেখানোর মধ্য দিয়ে এটি চালু হয়েছে।

শিরোনামে ক্লিক করলে সরাসরি সংবাদমাধ্যমের ওয়েবসাইটে বা অ্যাপে ঢুকে যাবে। ফেসবুকে ভুল তথ্য ছড়ানোর যুগে এই উদ্যোগকে ইতিবাচক হিসেবেই দেখছেন গণমাধ্যম বিশেষজ্ঞরা।

এক সাক্ষাৎকারে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ফেসবুক এখন থেকে তথ্য প্রকাশক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে চায়।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা