শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকের উপহার

52f1f757d5a5e-facebookফেসবুকের জন্মদিনে ব্যবহারকারীরা কী উপহার পেলেন?  উত্তর হচ্ছে নিজের ফেসবুক ব্যবহারের ইতিহাস নিয়ে ভিডিও তৈরি ও তা শেয়ারের সুযোগ দিচ্ছে বিশ্বের বৃহত্তম সামাজিক যোগাযোগের ওয়েবসাইটটি। 

বিশ্বের অন্যতম জনপ্রিয় সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুকের জন্মদিন ছিলো গতকাল ৪ ফেব্রুয়ারি। জন্মদিন উপলক্ষ্যে ফেসবুক লগ-ইন পেজে (www.facebook.com) রেখেছে বেশ সুন্দর একটা ভিডিও। লগ-ইন পেজের বামপাশেই ১ মিনিটের ভিডিওটিতে দশ বছর পূর্তির বিষয়টি তুলে ধরা হয়েছে।

ভিডিও’র নীচে ব্যবহারকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। আর ব্যবহারকারীদের জন্য এনেছে দারুন এক চমক। ফেসবুকে ব্যবহারকারীর সবকিছু এক নজরে দেখতে ব্যবহারকারীদের জন্য লুকব্যাক নামের এক চমক যে কোন ব্যবহারকারী লগ-ইন অবস্থায় www.facebook.com/lookback ঠিকানায় গেলেই দেখতে পারবেন।

এতে ছোট একটি ভিডিও’র মধ্যে ব্যবহারকারী কবে ফেসবুকে যোগ দিলেন, সবচেয়ে লাইক পাওয়া ছবি কিংবা স্ট্যাটাস কোনটি, কোন সালে কোন ছবিটি ব্যবহার করেছেন ইত্যাদি জানা যাবে। চাইলে এ ভিডিওটি ব্যবহারকারীরা ডাউনলোড করে রাখতে পারেন। এ জন্য ফায়ারফক্স ব্রাউজারে ডাউনলোড হেল্পার নামের অ্যাড-অনস ব্যবহার করে ভিডিওটি ডাউনলোড করা যাবে। অ্যাড-অনসটি পাওয়া যাবেhttps://addons.mozilla.org/en-US/firefox/addon/video-downloadhelper ঠিকানায়।

ফেসবুকের এই ভিডিও ফিচারটি এরমধ্যেই সামাজিক যোগাযোগের ওয়েবসাইটে আলোচনায় উঠেছে। অনেকেই নিজেদের ভিডিওচিত্র দেখে উল্লসিত। অবশ্য ছবি ও ঘটনা ফেসবুক সংক্রিয়ভাবে বেছে নেওয়ায় গুরুত্বপূর্ণ ছবি বাদ পড়েছে বলে অনেকেই হতাশও হচ্ছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা