,

বাংলাদেশের মেয়ে অহনা বৃটেনের কেন্দ্রীয় ছাত্র সংসদে

news-image

অনলাইন ডেস্ক : বৃটেনের ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ড, ব্রিস্টল-এর ছাত্র সংসদ নির্বাচনে সর্বোচ্চ ভোট পেয়ে ছাত্রী কল্যাণ কর্মকর্তা পদে বিজয়ী হয়েছেন বাংলাদেশের মেয়ে অহর্নিশ অহনা।

প্রথম বাংলাদেশি হিসেবে অহর্নিশ অহনা ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের ছাত্র সংসদ নির্বাচনে নির্বাচিত হলেন। একই সঙ্গে বৃটেনের সকল ছাত্র সংসদদের নিয়ে গঠিত বৃটিশ কেন্দ্রীয় ছাত্র সংসদে ইউনিভার্সিটি অব ওয়েস্ট ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন।

কেন্দ্রীয় ছাত্র সংসদের নারী কল্যাণ সদস্য হিসেবে অহনার কাজ হবে- শিক্ষা ক্ষেত্রে নারীদের জন্য উপযুক্ত নীতিমালা তৈরি করা। এর আগে গতবছর অহনা ব্রিস্টলে বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। কয়েকদিন আগে অহনা তার বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রাফি ক্লাবের সভাপতি নির্বাচিত হন।

ভিকারুন্নেসা নুন স্কুলের ছাত্রী অহনা স্কুলের বিজ্ঞান মেলা, বিতর্ক, বক্তৃতা, ছবি তোলাসহ নানা কাজে যুক্ত থাকতেন। সিক্স/সেভেনে পড়ার সময়েই অহনা যোগ দেন চিল্ড্রেন্স ফিল্ম সোসাইটিতে। সেখান থেকে পান সাংগঠন করার জ্ঞান ও অভিজ্ঞতা। সেখানেই সংস্পর্শ পান সর্বজন শ্রদ্ধেয় লেখক ও শিক্ষক জাফর ইকবাল আর বরেণ্য চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামের। শুধু ভাল ভাল চলচ্চিত্র দেখাই নয়, তার আয়োজন, অনুষ্ঠানের উপস্থাপনা, এমনকি বিচারকের দ্বায়িত্বও পালন করেন অহনা।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর