,

বুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

news-image

চলতি শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) স্নাতক শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে।শনিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে এ ফল প্রকাশ হয়।এর আগে, ১৪ অক্টোবর বুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এ বছর বুয়েটে ৫টি অনুষদ ও ১২টি বিভাগের বিপরীতে ভর্তির জন্য ১৬ হাজার ২৮৮টি আবেদন পড়েছিল। তার মধ্যে থেকে ১২ হাজার ১৬১ শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার জন্য যোগ্য বলে বিবেচিত হন।এর মধ্যে ৮ হাজার ৮৯৬ জন ছাত্র ও ৩ হাজার ২৬৫ জন ছাত্রী। যোগ্য প্রার্থীদের ৯০ শতাংশ পরীক্ষায় অংশ নেয়।

ভর্তি পরীক্ষায় উত্তীর্ণের মাধ্যমে মেধা অনুযায়ী ভর্তি হওয়ার সুযোগ পাবেন ১ হাজার ৬০ জন। এর মধ্যে ১ হাজার ৫ জন ইঞ্জিনিয়ারিং বিভাগে ও ৫৫ জন আর্কিটেকচার বিভাগে ভর্তি হতে পারবেন।

প্রাথমিকভাবে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকায় থাকা এসব শিক্ষার্থীকে আগামী ৬ নভেম্বর সকাল ১০টা থেকে ১৩ নভেম্বর বিকাল সাড়ে ৪টার মধ্যে বুয়েটের ওয়েবসাইটে (www.buet.ac.bd) বিভাগ নির্বাচন বা পছন্দক্রম ফরম পূরণ করতে হবে।

এরপর ২০ নভেম্বর ওই ওয়েবসাইটেই বিভাগ নির্বাচন তালিকা প্রকাশ করবে বুয়েট কর্তৃপক্ষ।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর