,

যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত

news-image

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের ফিনিক্স শহরের পাশে স্যান্ডলারে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি বাবা-ছেলে নিহত হয়েছে।

স্থানীয় সময় ২১ অক্টোবর সন্ধ্যায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাংলাদেশি মিসবাহ উদ্দিন কাজল (৫০) ঘটনাস্থলেই প্রাণ হারান এবং পরদিন হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছরের ছেলে আব্দুল্লাহ মারা যান।

জানা গেছে, মিসবাহ উদ্দিন কাজল তার ছেলে আব্দুল্লাহকে নিয়ে স্থানীয় মসজিদে মাগরিবের নামাজ আদায়ের উদ্দেশে বাসা থেকে রওয়ানা হন। তারা এরি স্ট্রিটের আলমা স্কুল রোড পার হচ্ছিলেন এমন সময় উত্তর-পশ্চিম থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দিলে মিসবাহ উদ্দিন কাজল ঘটনাস্থলে মারা যান। মারাত্মক আহত অবস্থায় আব্দুল্লাহকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরের দিন মঙ্গলবার হাসপাতালে তার মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনার পরপরই ঘাতক চালক গাড়িটি নিয়ে পালিয়ে যায়। পরে বুধবার সকালে পুলিশ ঘাতক চালক মিশেল হেগারম্যানকে (৫৪) গাড়িসহ তার বাড়ি থেকে আটক করে।

বুধবার স্থানীয় সময় বাদ জোহর মসজিদে একই সঙ্গে জানাজা শেষে অ্যারিজোনায় বাবা-ছেলের মরদেহ দাফন করা রয়েছে। মিসবাহ উদ্দিন কাজল তার ছেলে আব্দুল্লাহ, স্ত্রী ও কলেজে পড়ুয়া একমাত্র মেয়েসহ ঘটনার ১০ দিন আগে পারিবারিক ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন।

২২ অক্টোবর আব্দুল্লাহর স্থানীয় স্কুলে সিক্স গ্রেডে ভর্তি হওয়ার কথা ছিল। মিসবাহ উদ্দিন কাজলরা চার ভাই। কাজলের বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল যুক্তরাষ্ট্র প্রবাসী। তার আবেদনেই তিনি আমেরিকা আসেন। বড় ভাই ডা. ইকবাল উদ্দিন জুয়েল ৪৫ বছর আগে তার জন্য আবেদন করেছিলেন। কাজলের আরেক বড় ভাই অস্ট্রেলিয়া প্রবাসী। সর্ব কনিষ্ঠ ভাই ঢাকার বাড্ডায় বসবাস করছেন।

তাদের দেশের বাড়ি বাংলাদেশের লক্ষ্মীপুর জেলায়। বাব-ছেলের মর্মান্তিক এ মৃত্যুর খবরে অ্যারিজোনাসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা