,

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব

0b550a54d888105c6890284774286b87-Londonবিনোদন প্রতিবেদক : চলতি বছরের সেপ্টেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৫। বাংলাদেশ ও কলকাতা থেকে মোট ১০টি ছবি উৎসবে অংশ নিতে পারবে।

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসবের দায়িত্বে আছেন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি নির্মাতা মনসুর আলী। তিনি জানিয়েছেন, উৎসব শুরু হবে এ বছরের সেপ্টেম্বরে। বাংলাদেশ ও কলকাতা থেকে মোট ১০টি ছবি উৎসবে অংশ নিতে পারবে। লন্ডনে যাওয়া-আসা কিংবা থাকার জন্য নির্মাতাদের কোনো খরচ লাগবে না।

লন্ডন-বাংলা চলচ্চিত্র উৎসব ২০১৫ সম্পর্কে জানানোর জন্য গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, চলচ্চিত্র প্রযোজক খোরশেদ আলম খসরু, চলচ্চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু, চলচ্চিত্র ব্যক্তিত্ব কে এম আর মঞ্জুর, নির্মাতা চয়নিকা চৌধুরী প্রমুখ।

আবুল মাল আবদুল মুহিত তাঁর বক্তব্যে বলেন, ‘লন্ডনে বাঙালিসহ অন্যরাও আমাদের দেশের ছবি দেখুক। বাংলাদেশের ছবি বিশ্ব মঞ্চে নিয়ে যাওয়ার উদ্যোগগুলো বরাবরই প্রশংসনীয়। আশা করি, উৎসবটি সফল হবে।’

মুশফিকুর রহমান গুলজার বলেন, ‘আমাদের পুঁজি ও আয়ের উৎস সংকুচিত হয়ে যাচ্ছে চলচ্চিত্রের বাজারে। পরিবারের সবাইকে নিয়ে যেকোনো উৎসবে বিদেশি দর্শকেরা আমাদের ছবি উপভোগ করলে বাজার বড় হবে। বাংলাদেশের ছবি গোটা বিশ্বে কীভাবে ছড়িয়ে দিতে পারি, সমিতির পক্ষ থেকে সব সময়ই সেই চেষ্টা থাকবে।’

মডেল ও অভিনেত্রী রুহি বলেন, ‘আমার বর মনসুর এ উদ্যোগ নিয়েছে। এ জন্য আমি গর্বিত। বাংলাদেশের বাইরে দুটি উৎসবে গিয়ে দেখেছি, ওপার বাংলার ২৫টি ছবি জমা পড়লেও বাংলাদেশ থেকে ছবি গেছে মাত্র দুটি। আমার বিশ্বাস, এ সংখ্যা বাড়াতে এমন উৎসব কার্যকর ভূমিকা রাখবে।’

প্রসঙ্গত, মনসুর আলী পরিচালিত ‘একাত্তরের সংগ্রাম’ ছবিতে অভিনয় করেছেন রুহি, আমান খান, এশিয়া আর্জেন্টো, অনুপম খের প্রমুখ। ছবিটি গত বছর মুক্তির আগে ও পরে একাধিক উৎসবে অংশ নিয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ