বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালপাড়ের জায়গা বন্দোবস্তের প্রতিবাদে হাজার হাজার ব্যবসায়ীর বিক্ষোভ

Human Chain Pic-05আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়া শহরের  খালপাড়ে জেলা পরিষদের  একটি জায়গা গোপনে ভাগ ভাটোয়ারা করে নেয়ার ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঐ জায়গার লীজ বাতিলের দাবীতে হাজার হাজার ব্যবসায়ী আজ বৃহস্পতিবার বিক্ষোভ করেছে। তারা সকালে খালপাড়ে মানববন্ধন করে এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে জেলা পরিষদ কার্যালয় ঘেরাও করে। এই সময় ব্যবসায়ী নেতারা এই বন্দোবস্তে জড়িত জেলা পরিষদ প্রশাসকসহ পরিষদের দূর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি দাবী করেন। তারা অবিলম্বে বন্দোবস্ত বাতিল করা না হলে সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলারও আলটিমেটাম দেন। ব্যবসায়ী নেতাদের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি আজিজুর রহমান,পরিচালক তানজিল আহমেদ, মাহফুজুর রহমান, আল মামুন। উল্লেখ্য,জেলা সদরের গুরুত্বপূর্ন  বানিজ্যিক এলাকা টানবাজার,জগৎবাজার,সড়কবাজার,হকার্স মার্কেটসহ অন্যান্য মার্কেটে খালপাড় দিয়ে যাওয়া একমাত্র সড়ক দিয়ে সকল মালামাল বিশেষ করে সার,রড-সিমেন্ট,টিন,কাঠসহ নানারকম ভারী মালামাল ভর্তি গাড়ি চলাচল করে। ব্যবসায়ীরা বলছেন এই রাস্তার পাশে দোকান হলে সড়কটি দিয়ে ট্রাক দূরে থাক সাধারন যানবাহন চলাচলই দূরহ হয়ে পড়বে।

Huamn Chain Pic-01তাছাড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থান থেকে যতো মালামাল আসে তা ঐ জায়গাটিতে আনলোড হয়। জেলার বিভিন্ন স্থান থেকে নৌকায় করে আনা মালামালও এখানে নামে-উঠে। রাস্তার পাশের ২০৬২ দাগের ১৬’শ বর্গফুট আয়তনের ঐ জায়গাটি প্লট আকারে সম্প্রতি বন্দোবস্ত দেয়ার প্রক্রিয়া সম্পন্ন করে জেলা পরিষদ। এজন্যে পরিষদ তাদের মনোনীত লোকজনের কাছ থেকে  গোপনে আবেদন গ্রহন করে এবং নাম সর্বস্ব পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে গোপন দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করে।

এনিয়ে আমাদের ব্রাহ্মণবাড়িয়া.কম সংবাদ প্রকাশিত হলে বন্দোবস্ত প্রক্রিয়ার বিরুদ্ধে ক্ষোভে ফুসে উঠেন ব্যবসায়ীরা। তারা বন্দোবস্ত প্রদানের বিরোধীতা করে আসছিলেন শুরু থেকেই। স্থানীয় সরকার মন্ত্রীর কাছেও লিখিত আবেদন করেছিলেন। এ বিষয়ে জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ এমদাদুল বারী তার লিখিত বক্তব্যে বলেছেন বেকার সমস্যা দূরীকরন ও জেলা পরিষদের স্বত্ব বজায় রাখার জন্যে সকল নিয়ম-নীতি মেনে জায়গাটি বন্দোবস্তের উদ্যোগ নেয়া হয়েছে।