,

নাসিরনগরে খেলাফত মজলিসের ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : বাংলাদেশ খেলাফত মজলিস নাসিরনগর উপজেলা শাখার উদ্যোগে আজ মঙ্গলবার ওলামা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার সভাপতি মাওলানা আবদুস ছাত্তারের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আধুনিক হাসপাতাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমির মাওলানা হাফেজ যুবায়ের আহমদ আনছারী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন দলের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমী,যুগ্ম মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ,মাওলানা আতাউল্লাহ আমিন,প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান,জেলা শাখার সভাপতি মাওলানা খন্দকার আবদুল আজিজ,সাধারণ সম্পাদক মাওলানা মঈনুল ইসলাম খন্দকার,সহ-সভাপতি মাওলানা শামছুদ্দিন,জামিয়া ইসলামিয়া ইউনুছিয়ার মুহতামিম মুফতি মোবারক উল্লাহ,কেন্দ্রীয় ছাত্র মজলিসের সভাপতি মোঃ তারেক বিন হাবিব, ও উপদেষ্ঠা মুফতি ফয়জুল্লাহ আশরাফী প্রমূখ।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা হাফেজ যুবায়ের আহমদ আনছারী বলেছেন,মানুষের জানমালসহ সবকিছুর নিরাপত্তার নিশ্চয়তা একমাত্র ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা দিতে পারে। আজ ইসলামী খেলাফত রাষ্ট্র ব্যবস্থা না থাকার কারণে মানুষের জানমাল ও ইজ্জতের নিরাপত্তা নেই। মানুষ ও সমাজে মাঝে অশান্তি কোন শেষ নাই। শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে আসুন সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ চালিয়ে যাই।ওলামা সুধী সমাবেশ থেকে ভারতের সাথে ৭ দফা চুক্তি বাতিলের জন্য সরকারের প্রতি দাবী জানান।

 

 

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা