,

চলচ্চিত্র ছাড়ার ঘোষণা ছিল স্ট্যানবাজি

Mahiya-Mahi-4444-1-400x271বিনোদন প্রতিবেদক : এ সময়ের চলচ্চিত্রের আলোচিত মুখ মাহিয়া মাহি আবারো ঢাকায় ফিরে কাজ শুরু করবেন বলে জানা গেছে। কিছুদিন আগে তিনি জানিয়েছিলেন, ‘অগ্নি ২’ এর পর নতুন করে কোনো ছবিতে অভিনয় করবেন না। এমনকি হঠাৎ করেই ৩১ জানুয়ারি আমেরিকায় চলে যান তিনি। তবে বর্তমানে তিনি সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। বর্তমানে তিনি ‘অগ্নি ২’ ছবির কাজে নাচ ও মারপিট  শেখার জন্য ভারতে অবস্থান করছেন।
তবে চলচ্চিত্র সংশ্লিষ্টরা জানান, চলচ্চিত্র ছাড়ার ঘোষণা ছিল মাহি ও নির্মতা প্রতিষ্ঠান জাজ মালটিমিডিয়ার স্ট্যানবাজি। মূলত ‘অগ্নি ২’ ছবির প্রচারণার জন্য তারা এই  অভিনব কৌশলের আশ্রয় নিয়েছেন।
অন্য দিকে ফেসবুকে মাহি জানান, ‘আমি অবশ্যই আবারো ছবিতে কাজ শুরু করব। কিছুদিন আগে নিজের কিছু ব্যক্তিগত কারণে আমি চলচ্চিত্র ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। এমনকি দেশে না ফেরার কথাও বলেছিলাম। তবে বর্তমানে সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছি। বাইরে থাকাকালীন বাবা-মার মতো চলচ্চিত্র ও কাছের মানুষদের কথা বারবার মনে পড়েছে। আর  ফেব্র“য়ারিতেই ঢাকায় ফিরছি।’

‘অগ্নি ২’ ছবিতে মাহির সহশিল্পী হিসেবে থাকছেন ওপার বাংলার ওম। আর ছবিটি পরিচালনা করবেন ইফতেখার চৌধুরী। এ ছবির শুটিং নিয়ে মাহি জানান, মার্চের মাঝামাঝি ব্যাংককে এর দৃশ্যধারনের কাজে অংশ নেব। আর এরমাঝে নতুন কিছু ছবিতে চুক্তিবদ্ধ হবার পরিকল্পনা রয়েছে।’

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর