নাসিরনগরে দুই মাদক ব্যবসায়ী আটক
আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে এক কেজি গাজাঁসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। আজ সোমবার বিকালে উপজেলার ফান্দাউক সিএনজি স্ট্যান্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়েছে। এরা হলেন হবিগঞ্জের লাখাই উপজেলার মৃত এনাম কাজীর ছেলে তৌহিদ মিয়া(৫৫) ও কিশোরগঞ্জের অষ্ট্রগ্রাম উপজেলার বাংগালপাড়ার আবদুল খালেকের ছেলে ইয়াছিন মিয়া(৩৫)।
স্থানীয়রা জানায়,এই দুই মাদক ব্যবসায়ী প্রায়ই ফান্দাউকে মাদক বিক্রি করতে আসতো। সোমবার বিকালে মাদক বিক্রির জন্য ফান্দাউকে আসলে এক কেজি গাঁজাসহ তাদেরকে আটক করে পুলিশে সোর্পদ করে।
থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,আটককৃতরা মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে তারা মাদক ব্যবসা করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।











