,

কৃত্রিম মাংস বাজারে আসছে!

news-image

অনলাইন ডেস্ক : প্রাণীর কোষ থেকে মাংস তৈরি এখন আর কল্পকাহিনী নয়। থ্রি-ডি প্রিন্টার ব্যবহার করে মহাকাশ স্টেশনে গরু ও খরগোশের মাংস এবং মাছের টিসু উৎপাদন করা হয়েছে। খবর- এএফপি।

সম্প্রতি রাশিয়ার এক মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে এই কৃত্রিম মাংস তৈরি করেছেন। এই পদ্ধতিতে উৎপাদিত মাংস সুপার মার্কেটে আসা এখন শুধু সময়ের ব্যাপার!

মঙ্গল অভিযানের মতো দীর্ঘ সময় ভ্রমণের ক্ষেত্রে বিশেষত এই উদ্ভাবনা জরুরি। ইসরায়েলি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আলেফ ফার্মস মহাকাশ স্টেশনে এই প্রাণিকোষ সরবরাহ করে।

আলেফ ফার্মের সিইও দিদিয়ার তৌবিয়া বলেন, আমাদের লক্ষ্য বিশ্বে এই মাংস বিক্রি করা। এই ধারণা প্রচলিত কৃষি খামারের বিকল্প হবে না, তবে ডেইরি ফার্মের ভালো বিকল্প হবে।

এর আগে ডাচ বিজ্ঞানী মার্ক পোস্ট ২০১৩ সালে গরুর মাংসের বার্গার আকৃতির স্টেমসেল তৈরি করেন। এর উৎপাদন খরচ বেশ বেশি। তাই সাশ্রয়ী মূল্যে বিক্রির জন্য প্রযুক্তি উন্নয়নের চেষ্টা চালানো হচ্ছে।

এদিকে কৃত্রিম মাংস বাজারে আসা প্রসঙ্গে ক্যালিফোর্নিয়ার জাস্ট কোম্পানির সিইও জোস টিটরিক বলেন, কৃত্রিম মাংস বাজারে সরবরাহে এই বছরটা লাগতে পারে। এই মাংস বিপুল সংখ্যক রেস্তোরায় সরবরাহ করা হবে।

অন্যদিকে ফর্ক অ্যান্ড গুডডির প্রতিষ্ঠাতা ও সিইও নিয়া গুপ্তা বলেন, এই ধরনের কৃত্রিম মাংস সুপার মার্কেটে আসতে পাঁচ থেকে বিশ বছর সময় লাগতে পারে।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা