সম্পর্কের ইতি শ্রদ্ধা ও আদিত্য রায় অবশেষে বিচ্ছেদ

64434_aditaবিনোদন প্রতিবেদক : সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে প্রেমের সম্পর্কের ইতি টানলেন বলিউড প্রেমিক যুগল শ্রদ্ধা কাপুর ও আদিত্য রায় কাপুর। এতদিন যে কথাটি গুজবে ভেসেছে তা এবার সত্যিতে পরিণত হতে যাচ্ছে। জানা গেছে, কিছুদিন আগেও শ্রদ্ধা ও আদিত্য একসঙ্গে থাকলেও এখন আর তাদের মধ্যে কোন ধরনের যোগাযোগ নেই। দুজন দুজনের পথ বেছে নিয়েছেন। শুধু তাই নয়, বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেয়ার কথা থাকলেও মুখোমুখি হতে হবে বলে সেসব বাতিল করছেন তারা। এ নিয়ে বলিউডে শুরু হয়েছে নানান আলোচনা ও সমালোচনা। অনেকের মতে এমন একটি সুন্দর সম্পর্ক ভেঙে ফেলাটা মোটেও ঠিক হয়নি আদিত্য-শ্রদ্ধার। আবার নিন্দুকেরা বলছেন এ প্রেমের সম্পর্ক ভাঙার পেছনে শুধুই নাকি শ্রদ্ধা দায়ী। ইদানীং নতুন নতুন সব ছবিতে অভিনয় ও সফলতায় তিনি বেশি অহমিকায় ভুগছেন। যে কারণে আদিত্যকে এখন প্রয়োজনবোধ করছেন না শ্রদ্ধা। অবশ্য এমন কথার প্রমাণও পেয়েছেন অনেকে। শোনা গেছে ইদানীং শ্রদ্ধা গোপনে গোপনে অন্য এক নায়কের সঙ্গে প্রেম করে বেড়াচ্ছেন। তবে এখনও বিষয়টি অস্পষ্টই বলা চলে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার