সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজ শুক্রবার বুয়েটের অস্থির পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে উপচার্য অধ্যাপক সাইফুল ইসলামের আলোচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এসময় আবরার ফাহাদ হত্যায় বুয়েটের অভিযুক্ত ১৯ জনকে অস্থায়ী বহিষ্কারের ঘোষণা দেন উপাচার্য। এছাড়া আবরারের পরিবারকে বুয়েট প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে বলেও জানানো হয়।

এর আগে বিকেল ৫টা ২২ মিনিটে উপাচার্য অডিটোরিয়ামে প্রবেশ করেন। তিনি ও ডিএসডব্লিউ পরিচালকসহ সাতজন মঞ্চে বসেছেন। শিক্ষক সমিতির সভাপতি ও বিভিন্ন অনুষদের ডিনরা বৈঠকে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা জানান, বৈঠকে ১০ দফা দাবি ও আবরার হত্যার ঘটনায় উঠে আসা ইস্যুগুলো নিয়ে ভিসির কাছে জবাব চাওয়া হবে।

এর আগে শিক্ষার্থীরা নিজেদের পরিচয়পত্র প্রদর্শন করে ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করেন।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার দুপুর ৩টা থেকে সারিবদ্ধ হয়ে পলাশীর মূল ফটকের ছোট গেট দিয়ে নিজেদের আইডি কার্ড দেখিয়ে ভেতরে প্রবেশ করেন শিক্ষার্থীরা।

কয়েকজন সিনিয়র শিক্ষার্থী মূল ফটক বন্ধ করে ফটকের ছোট গেটের সামনে দাঁড়িয়ে প্রবেশকারী শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখে দেখে ভেতরে প্রবেশ করার সুযোগ দেন।

প্রবেশ করার জন্য লাইনে দাঁড়ানো কয়েকজন শিক্ষকের সঙ্গে কথা হলে তারা জানান, উপাচার্য স্যারের সঙ্গে উন্মুক্ত আলোচনায় বসতে আমরা অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। সেখানে শুধু উপাচার্য স্যার, শিক্ষার্থীরা এবং কিছু সাংবাদিকের প্রবেশে অনুমোদন দেওয়া হবে। তবে কোনো সাংবাদিক সরাসরি বৈঠকের খবর প্রচার করতে পারবে না বলেও জানান তারা।

প্রসঙ্গত, ফেসবুকে একটি স্ট্যাটাস দেওয়ার জের ধরে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে গত রোববার (৬ অক্টোবর) রাতে ডেকে নিয়ে যায় বুয়েট শাখা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী। এরপর রাত ৩টার দিকে শেরেবাংলা হলের নিচতলা ও দোতলার সিঁড়ির করিডোর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এর পরের দিন সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আবরারের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ লাশের ময়নাতদন্ত করেন। তিনি বলেন, ‘ছেলেটিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।’ নিহত আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।
আবরার হত্যাকাণ্ডের বিচার দাবিসহ ১০ দফা দাবিতে আন্দোলনে উত্তাল রয়েছে বুয়েট ক্যাম্পাস।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে