সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবরার হত্যা : অমিত-তোহা ৫ দিনের রিমান্ডে

news-image

আদালত প্রতিবেদক : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যা মামলায় অমিত সাহা ও হোসেন মোহাম্মদ তোহাকে পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ শুক্রবার বিকেল সোয়া ৩টার দিকে ঢাকা মহানগর হাকিম শরাফুজ্জামান আনসারীর আদালত তাদের এ রিমান্ডের আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে তুলে ১০ দিন করে রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডপ্রাপ্ত আসামি অমিত সাহা বুয়েট শাখা ছাত্রলীগের আইনবিষয়ক উপ-সম্পাদক ও প্রকৌশল বিভাগের ছাত্র। বৃহস্পতিবার সকালের দিকে রাজধানীর সবুজবাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বুয়েটের শেরে বাংলা হলের যে ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করা হয়, সেই কক্ষটি অমিত সাহার। তার বিরুদ্ধে আবরারকে হত্যার অভিযোগ থাকলেও মামলায় নাম ছিল না। এ নিয়ে শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা চলছিল।

এ ছাড়া রিমান্ডপ্রাপ্ত অন্য আসামি হোসেন মোহাম্মদ তোহা বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তাকেও বৃহস্পতিবার বিকেল ৩টায় গাজীপুরের মাওনা থেকে গ্রেপ্তার করা হয়।

এ দুজনসহ এখন পর্যন্ত ১৫ জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গত মঙ্গলবার ১০ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন, বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রাসেল, সহসভাপতি মুহতামিম ফুয়াদ, তথ্য ও গবেষণা সম্পাদক অনিক সরকার, উপসমাজসেবা বিষয়ক সম্পাদক ইফতি মোশাররেফ সকাল, ক্রীড়া সম্পাদক মেফতাহুল ইসলাম জিওন, গ্রন্থনা ও গবেষণা সম্পাদক ইশতিয়াক মুন্না, মুনতাসির আল জেমি, খন্দকার তাবাখখারুল ইসলাম তানভীর, মুজাহিদুর রহমান ও মেহেদী হাসান রবিন।

পরের দিন বুধবার আরও তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। তারা হলেন-মো. মনিরুজ্জামান মনির, আকাশ হোসেন ও সাসছুল আরেফিন রাফাত।

তবে রিমান্ডের দুদিনের পর গতকাল আবরার ফাহাদকে হত্যা মামলায় ইফতি মোশাররেফ সকাল ম্যাজিস্ট্রেটের কাছে দোষ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।

গত রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরে বাংলা হলের নিচতলা থেকে আবরার ফাহাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় সোমবার রাতে ১৯ জনকে আসামি করে তার বাবা বরকত উল্লাহ ঢাকার চকবাজার থানায় মামলা করেন। এখন পর্যন্ত এ মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবি। দৈনিক আমাদের সময়

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক