বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাইবার ডাকাতিতে আক্রান্ত শতাধিক আর্থিক প্রতিষ্ঠান

downloadআন্তর্জাতিক ডেস্ক : সারা বিশ্বে শতাধিক আর্থিক প্রতিষ্ঠান সাইবার ব্যাংক ডাকাতির শিকার হয়েছে। সম্প্রতি অ্যান্টিভাইরাস-নির্মাতা ও নিরাপত্তাপ্রতিষ্ঠান ক্যাসপারস্কির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এখন পর্যন্ত হামলায় প্রায় ১০০ কোটি ডলার চুরি হয়েছে বলেও জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৩ সাল থেকেই আর্থিক প্রতিষ্ঠানে সাইবার হামলা চালানো হচ্ছে। এ অবস্থা এখনো চলছে। রাশিয়া, ইউক্রেন এবং চীনের একদল সাইবার অপরাধীর নেতৃত্বে এ ধরনের হামলা চলছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইতিমধ্যে এ বিষয় নিয়ে দি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল) কাজ শুরু করেছে বলে জানা গেছে। প্রায় ৩০টি দেশের আর্থিক প্রতিষ্ঠানে এ হামলা চালানো হচ্ছে। এর মধ্যে উল্লেখযোগ্য দেশ হচ্ছে রাশিয়া, যুক্তরাষ্ট্র, জার্মানি, চীন, ইউক্রেন এবং কানাডা। ইন্টারপোলের ডিজিটাল অপরাধ কেন্দ্রের পরিচালক সঞ্জয় ভারমানি বলেন, এ আক্রমণ এখনো চলছে। সুকৌশলে অপরাধীরা মূল কম্পিউটার সিস্টেমে এ আক্রমণ চালাচ্ছে।

ক্যাসপারস্কি জানিয়েছে, এ সাইবার অপরাধীর দল নতুন পদ্ধতিতে অর্থ চুরি করে সেটি পাচার করছে। এ ক্ষেত্রে বিশেষ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে, যাতে বোঝা যাচ্ছে না কার কাছে চুরি করা অর্থগুলো যাচ্ছে। সর্বশেষ ব্যবহারকারী এবং ব্যাংকের বাইরে অন্য কোথাও চুরি করা অর্থ পাচার করা হচ্ছে। হামলার শুরুতেই নির্দিষ্ট প্রতিষ্ঠানের কম্পিউটারে বিশেষ ভাইরাস পাঠানো হচ্ছে। পরে প্রতিষ্ঠানের নেটওয়ার্কে বিশেষ একধরনের ম্যালওয়্যার পাঠিয়ে অর্থ চুরির কাজটি করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে দুই থেকে চার মাসের মধ্যেই প্রায় এক কোটি ডলার করে চুরি করেছে অপরাধীরা।

এ জাতীয় আরও খবর

বিশ্বের ‘মোমো রাজধানী’ কোন শহর?

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি : পররাষ্ট্রমন্ত্রী

পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন

সহকারী পরিচালকের ‘অদ্ভুত’ আচরণ, ভয়াল স্মৃতি কাজলের

বিএনপি সন্ত্রাসনির্ভর রাজনীতির দিকে যাচ্ছে : নাসীরুদ্দীন পাটওয়ারী

সাগরপথে ইতালি ও গ্রীসে যাওয়ার শীর্ষে বাংলাদেশ

এই সরকার স্বৈরাচারের পথেই হাঁটছে : নাহিদ ইসলাম

ইরানের ডজনের বেশি প্রতিষ্ঠান-ট্যাংকারের ওপর মার্কিন নিষেধাজ্ঞা

অধিনায়কত্ব হারালেন মিরাজ, দায়িত্ব বাড়ল লিটনের

কারিনার নতুন লুকে মুগ্ধ ভক্তরা, স্কার্ফ নিয়ে আলোচনা

যশোরে গ্রেপ্তার ডেভিড ইমনকে চট্টগ্রামে আনা হচ্ছে

চট্টগ্রামে বিএনপি-এনসিপি মুখোমুখি, বাড়ছে উত্তেজনা