,

এতিম খুশিকে বিয়ে দিলেন রংপুরের ডিসি

news-image

সোহেল রশীদ,রংপুর : রংপুরে পিতা-মাতা হারা এতিম খুশি খাতুনকে বিয়ে দিলেন রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান। আর এই এতিমের বিয়েতে সহযোগিতা করে সমাজসেবা অধিদপ্তর ও শেখ রাসেল বালিকা শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্র । আজ বৃহস্পতিবার রংপুর পর্যটন মোটেলে এতিম মেয়ের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

দেখা গেছে, আর দশটি জাঁকজমক পূর্ন বিয়ের মতো বেজেছে যন্ত্র সঙ্গিত বাজনা। হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। নিমন্ত্রনে এসেছিলেন উচ্চপদস্থ কর্মকর্তা, রাজনীতিক ও বড়বড় ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ। জেলা প্রশাসন সূত্র জানায়, মোছা, খুশি খাতুন (১৮) নামে এতিম মেয়েটি ছোট বেলা থেকে মানুষের বাসা বাড়িতে গৃহকর্মী হিসেবে ছিল। সেখানে সে শারীরিক নির্যাতনের শিকার হয়। গৃহকর্তার নির্যাতনে সে ওই বাসা থেকে পালিয়ে গেলে স্থানীয় লোকজন তাকে থানায় সোপর্দ করেন। ২০১৪ সালে ২৫ এপ্রিল ঠাঁকুরগাও জেলা শিশু কল্যাণ বোর্ড কর্র্তৃক রংপুর সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পূনর্বাসন কেন্দ্রে (বালিকা) রাখা হয়।

সেখানে ১৮ বছর পূর্ণ হলে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় তাকে কারুপণ্য নামে শতরঞ্জি তৈরি প্রতিষ্ঠানে চাকুরী দেওয়া হয়। পরে রংপুর নগরীর নিউ সাহেবগঞ্জ এলাকার আজিজুল ইসলামের ছেলে মো. লিমন মিয়ার সাথে তার বিয়ের বিষয়টি পাকাপোক্ত করে জেলা প্রশাসন। ছেলেটির পেশা রাজমিস্ত্রী।

সকলেরও পছন্দে বিয়েতে রাজি হওয়া নবদম্পত্তি অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, তারা একে অপরকে পেয়ে খুশি। এজন্য তারা জেলা প্রশাসক, সমাজসেবা সেবা কর্তৃপক্ষ সহ রংপুরের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা আরোও বলেন, তাদের ভবিষ্যৎ বংশধর যাতে মানুষের মতো মানুষ হতে পারে এজন্য সকলের কাছে দোয়া চান। রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান জানান, মেয়েটি এতিম। তার বাবা মা নেই। প্রশাসন পাশে আছে এমন ধারনা যেন এতিম মেয়েটির হয় এজন্য প্রশাসনের পক্ষ থেকে বিয়ের ব্যবস্থা করা হয়েছে। যাতে সে অসহায়ত্ব বোধ করতে না পারে। তারা সুখে শান্তিতে বসবাস করতে পারে এজন্য তাদের নামে পারিবারিক পেনশনের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রশাসন থেকে সব ধরনের সহযোগিতাও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, ২ শতাধিক অনাথ বাচ্চাদের নিয়ে আনন্দ করা ও তাদের বোঝানো যে তোমরা একা নও আমরা সবাই তোমাদের পাশে আছি ।

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা