রংপুরে শিশু বান্ধব নগরী বিষয়ক আলোচনায় অনুষ্ঠিত

news-image

রংপুর ব্যুরো : রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন,রংপুর সিটি কর্পোরেশন হবে শিশু বান্ধব নগরী, যেখানে শিশুর বিকাশে কোন বাধা থাকবে না, শিশুরা ইচ্ছে মতো আগামীর জন্য বড় হবে, নিজে আলোকিত হয়ে পরিবার, সমাজ ও দেশকে আলোকিত করবে। শিশু বান্ধব নগরী গড়ে তিনি শিশুদের চলাচল ও শিক্ষা প্রতিষ্ঠানের যাতাযাতের জন্য ফুটওভার ব্রীজ নির্মাণ, ফুটপাত দখলমুক্ত, খেলাধুলার পরিবেশ তৈরী, সাহিত্য-সংস্কৃতির বিকাশে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনসহ বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা বলেন।

আজ বৃহস্পতিবার বিকেলে রংপুর সিটি কর্পোরেশনের হলরুমে ইউনিসেফ রংপুর এর আয়োজনে শিশু বান্ধব নগরী বিষয়ক আলোচনায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি অটো রিক্সা ও ব্যাটারি চালিত রিক্সাকে ধুমপানমুক্ত করার জন্য ধুমপান বিরোধী স্টিকার লাগানো এবং ধুমপায়ীদের জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণের নির্দেশ দেন।

আলোচনায় বক্তব্য রাখেন ইউনিসেফ এর রংপুর ও রাজশাহী বিভাগের প্রধান নাজিবুল্লাহ হামীম, রংপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র মাহমুদুর রহমান টিটু, ইউনিসেফ এর রংপুর ও রাজশাহী বিভাগের যোগাযোগ উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আহমেদ, শিক্ষা কর্মকর্তা সিফাত-ই-ইসলাম, রংপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, ডাঃ মোঃ মেফতাহুল ইসলাম।

এছাড়াও ইউনিসেফ রংপুর সিটি কর্পোরেশনের সমন্বয়কারী জান্নাতুল ফেরদৌস সুমির সঞ্চালনা অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন শিশু শিক্ষার্থী ফারিহা তাসমিন ও আয়শা মাহজাবিন, সাংবাদিক রেজাউল করিম জীবন, সাংবাদিক আব্দুর রহমান মিন্টু ও সাংবাদিক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও দপ্তরের প্রতিনিধিবৃন্দ। আলোচনায় রংপুর সিটি কর্পোরেশনকে শিশু বান্ধব নগরী হিসেবে গড়ে তোলার জন্য কি কি পদক্ষেপ নেয়া দরকার সেগুলো বিষয়ে আলোচনা হয় এবং উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার