বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদিতে ধরপাকড় অব্যাহত, দেশে ফিরলেন আরও ৯৩ জন

news-image

নিউজ ডেস্ক : সৌদি আরবে বাংলাদেশি কর্মীদের বিরুদ্ধে ধরপাকড় ও দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। বুধবার (৯ অক্টোবর) রাতে সৌদি এয়ারলাইন্সের এসভি ৮০৪ বিমানযোগে আরও ৯৩ কর্মী দেশে ফিরেছেন। এ নিয়ে শুধু চলতি মাসেই সৌদি আরব থেকে দেশে ফিরলেন ৫৩৪ বাংলাদেশি।

বুধবার রাতে ফেরত আসা জামালপুরের জমির, লক্ষীপুরের জহির উদ্দিন, চাঁদপুরের রাসেল ও চট্টগ্রামের মজিবর জানান, মাত্র দুই মাসের মাথায় তাদের দেশে ফিরতে হলো। খরচের টাকাটাও তারা তুলতে পারেননি।

এদিকে অন্যদিনের মতো বুধবারও দেশে ফেরত কর্মীদের বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতা ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম থেকে খাবার-পানিসহ জরুরি সহায়তা প্রদান করা হয়।

ব্র্যাক অভিবাসন কর্মসূচির প্রধান শরিফুল হাসান জানান, চলতি বছর এখন পর্যন্ত অন্তত ১৩ হাজার বাংলাদেশিকে সৌদি আরব থেকে ফেরত পাঠানো হয়েছে। সাধারণত ফ্রি ভিসার নামে গিয়ে এক নিয়োগকর্তার বদলে আরেক জায়গায় কাজ করতে গিয়ে ধরা পড়লে ফেরত পাঠানো হতো। কিন্তু এবার ফেরত আসা কর্মীদের অনেকেই বলছেন, তাদের বৈধ আকামা ছিল।

তিনি আরও বলেন, আসলেই এমনটা হয়েছে কি না সেটা দূতাবাস ও মন্ত্রণালয়ের বিষয়টি খতিয়ে দেখা উচিত। যাতে নতুন করে যারা যেতে চাইছেন তারা যেন বিপদে না পড়েন। আর ফ্রি ভিসায় গিয়ে কেউ যেন বিপদে না পড়েন, প্রত্যেকে গিয়ে যেন চাকরি পান, রিক্রুটিং এজেন্সিগুলের সেটা নিশ্চত করা উচিত।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা