,

দ্রুত ব্রাউজের সুবিধা আসছে

6c5f4e2c7a2a3602e7769d2d98c3faea-http2আন্তর্জাতিক ডেস্ক : শিগগিরই শেষ হচ্ছে দীর্ঘ ১৬ বছর অপেক্ষার পালা। আজ থেকে ১৬ বছর আগে ওয়েব দুনিয়ায় যে এইচটিটিপি বা হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল চালু হয়েছিল, এবার তার পরবর্তী সংস্করণ এইচটিটিপি/ ২ আসছে। অর্থাৎ এইচটিটিপি প্রোটোকলের মান পুনর্নির্ধারিত হতে যাচ্ছে।

এইচটিটিপি প্রোটোকলের মান নিয়ে কাজ করে আইইটিএফ এইচটিটিপি ওয়ার্কিং গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির দায়িত্বে আছেন মার্ক নটিংহ্যাম। সম্প্রতি এক ব্লগ পোস্টে তিনি লিখেছেন, এইচটিটিপির নতুন মান নির্দিষ্টকরণের বিষয়টি অনুমোদন পেয়ে গেছে এবং তা আরএফসি (রিকোয়েস্টস ফর কমেন্টস) সম্পাদকের কাছে পাঠানো হয়েছে। এরপর এটি প্রকাশ করা হবে।

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবে (থ্রিডব্লিউ) যেভাবে তথ্য বিনিময় হয়, তারই ভিত্তি হচ্ছে এইচটিটিপি। এর পরবর্তী সংস্করণ এইচটিটিপি/ ২ একই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস (এপিআই) ব্যবহার করলেও এতে ওয়েব পেজ দ্রুত লোড হবে। এই প্রোটোকলের কল্যাণে ইন্টারনেট খরচ কমবে এবং এটি নেটওয়ার্ক–বান্ধব হবে বলে দাবি করেছেন এর নির্মাতারা।

নটিংহ্যাম আরও জানিয়েছেন, নতুন এই প্রোটোকল বর্তমান ওয়েবের সঙ্গে কাজ করবে। এই প্রোটোকল তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে ব্যান্ডউইথ বাঁচানো। এতে নেটওয়ার্ক ও সার্ভারে লোড কম পড়বে। এইচটিটিপি তৈরি করা হচ্ছে গুগলের এসপিডিওয়াই প্রোটোকল ব্যবহার করে, যাতে ওয়েব পেজ দ্রুত লোড হবে এবং দ্রুত ব্রাউজ করা যাবে। গুগলের ক্রোম ব্রাউজারের পরবর্তী সংস্করণও এইচটিটিপি/ ২ সমর্থন করে তৈরি হবে। এ ছাড়াও নতুন এই প্রোটোকল মান ওয়েবের এনক্রিপশন নির্মাতাদের আরও নিরাপদ ওয়েব প্রযুক্তি তৈরির সুযোগ করে দেবে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ