,

ব্রাক্ষণবাড়িয়া ফকিরাপুল এবং একটি বেদনার স্মৃতি- ঐ ফকির কি তোর বাপ লাগে ?

Tuna007_1317474698_1-images_beggars

 ভিক্ষাবৃত্তিতো এখন পেশা। ভিক্ষুকদের অনেকেরই সামর্থ আছে কাজ করে পয়সা ইনকামের, কিন্তু তারা তা করে না। ইসলামে ফকিরদের চাইতে মিসকিনদের সাহায্য করতে বলা হয়েছে, অর্থাৎ যারা অভাবি, যারা দায়গ্রস্ত। কিন্তু কাজ করার স্বামর্থ থাকা সত্ত্বেও (অনেক খোড়া, অন্ধ মানুষকেও আমি কাজ করতে দেখেছি) যারা ভিক্ষাবৃত্তি করে তারা কিন্তু অভাবি নয় বরং লাভজনক ব্যবসাটাই তারা বেছে নিয়েছে।যাক সেকথা, অনেকদিন আগের কথা।আপনাদের একটা নির্মম সত্যি ঘটনা বলি ।১৯৮৭ সালে আমার দাদু মারা গেলেন । উনি একটা কোরাণ শরীফের গিলাফের ভেতরে টাকা রাখতেন(আমরা কেহই তা আগে জানতাম না)। দাদুর এই কোরাণ শরীফ টা আমার ভাগে পড়ল । সেটা খুলে আমি কিছু টাকা পেলাম । কচি মনে দাদীর বিয়োগ ব্যথায় এমনি কস্ট পাচ্ছিলাম । ভাবলাম টাকাটা দিয়ে কি করা যায় । অনেক ভেবে ঠিক করলাম দাদীর নামে ফকির-মিসকিনদের দান করে দেব ।তখন আমার মনে এলো ফকিরের পুলের কথা । অনেক ফকির আছে যারা সারা বছর এখানে ভিক্ষা করে ।আমি সেখানে গিয়ে যারা সক্ষম তাদের দুজন মিলে এক টাকা এবং যারা অক্ষম তাদের পুরো এক টাকা দিচ্ছিলাম ।এমন সময় এক ফকির(যার ভাগে ৫০পয়সা পড়েছে) বলল, ঐ ফকির তোর বাপ লাগে যে, তারে এক টাকা আর আমারে ৫০পয়সা দিলি ? আমি থ হয়ে গেলাম । ঘটনাটা একজন পথচারী দেখে বললেন, বাবা এদের না দিয়ে সিনেমা দেখলেও টাকাটার সৎকার হবে । সেই দিন থেকে প্রফেশনাল ভিখারীকে ভিক্ষা দিইনা । নিজের আশে-পাশে অনেক আছে যারা লজ্জায় কারো কাছে হাত পাতেন না কিন্তু অভাবী । তাদের যেচে গিয়ে টাকা দিই । বলি সুযোগ পেলে শোধ করে দিও । না পারলে দাবী নেই ।

বিঃদঃ-সব ভিক্ষুক যে এমন নয় সেটা আমি বুঝি। 

http://www.somewhereinblog.net/blog/Tuna007/29675903

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর