সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদি আরব নারীদের সামরিক বাহিনীতে নিয়োগ দিচ্ছে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : প্রথমবারের মতো সশস্ত্র বাহিনীর মূল শাখায় বিভিন্ন সামরিক পদে নারীদের নিয়োগ দিচ্ছে সৌদি আরব। সম্প্রতি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় নারীদের সামরিক বাহিনীতে যোগ দেয়ার অনুমতি দিয়েছে।

সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান সৌদি ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে নারীর ক্ষমতায়ন করতে চান। তারই আলোকে সৌদি নারীদেরকে সামরিক বাহিনীতে যোগ দেয়ার এই অনুমতি দেয়া হলো।

এর মধ্যে সাধারণ সৈনিক, কর্পোরাল, সার্জেন্ট এবং বিমান, নৌ, বিমান প্রতিরক্ষা, কৌশলগত ক্ষেপণাস্ত্র এবং সশস্ত্র বাহিনীর চিকিৎসা পরিষেবা অন্তর্ভুক্ত।

সৌদি মালিকানাধীন পত্রিকা আশ-শারকুল আওসাত বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি নারীরা এখন থেকে দেশের সামরিক বাহিনীর বিভিন্ন শাখায় সিপাহী থেকে শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে সামরিক কাজ করতে পারবেন।

গত বছর সৌদি সরকার প্রথমবারের মতো দেশটির নারীদেরকে নিরাপত্তা বাহিনীর মাদক-বিরোধী দফতর, অপরাধ তদন্ত এবং কারা ব্যবস্থাপনার মতো জননিরাপত্তা শাখায় কাজের সুযোগ দিয়েছে। এক বছর আগে যেখানে সৌদি আরবে পুরুষ সঙ্গী ছাড়া নারীদের ভ্রমণ নিষিদ্ধ ছিল এমনকি গাড়ি চালানোর অনুমতি ছিল না সেই দেশে এখন নারীদেরকে সামরিক শাখায় কাজের সুযোগ দেয়া হচ্ছে। সূত্র: পার্সটুডে

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে