বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ওমানে সড়কে প্রাণ গেল তিন বাংলাদেশির

news-image

নিউজ ডেস্ক : ওমানের মাছিরাহ নামক জায়গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের দু’জনসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। আহতরা বর্তমানে দেশটির সুর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শুক্রবার রাতে কর্মস্থল থেকে ফেরার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বাংলাদেশি হলেন- আঁকবার হোসেন, জাহাঙ্গীর, শাহ আলম। জাহাঙ্গীর ও শাহ আলমের বাড়ি নোয়াখালীর হাতিয়া উপজেলায়। আর আঁকবার হোসেনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে।

বাংলাদেশিদের নিহতের বিষয়টি নিশ্চিত করে নিহতদের সহকর্মী ইব্রাহীম খলিল জানান, ওই তিন বাংলাদেশি কর্মস্থল থেকে কাজ দেশে গাড়িতে করে বাসায় ফিরছিলেন। গাড়িচালক অতিবেগে গাড়ি চালাচ্ছিলেন এবং মোবাইলে কথা বলছিলেন। এসময় অসতর্কতাবশত রাস্তার মোড় ঘুরতে গিয়ে ল্যামপোস্টের সঙ্গে গাড়িটির ধাক্কা লেগে উল্টে যায়। তখন ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে ফেরত পাঠাতে দূতাবাসের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এ বিষয়ে ওমানে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব আনোয়ার হোসেন বলেন, আহতদের দেখতে এবং ঘটনা পর্যবেক্ষণ করতে দূতাবাসের একটি টিম মাসিরাহ যাচ্ছে। আমরা খোঁজ খবর নিচ্ছি।

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা