,

নাসিরনগরে ইয়াবাসহ একজন গ্রেফতার

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৬০ পিস ইয়াবাসহ জুবায়ের মিয়া(২৭)নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সদরের দত্তবাড়ির পুকুরপাড় থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।এসময় জমির মিয়া নামে একজন পালিয়ে যায়।

পুলিশ জানায়,গ্রেফতারকৃত জুবায়ের দীর্ঘদিন ধরে মাদক সেবন ও বিক্রি করে আসছে। ঘটনার দিন মাদক বিক্রির সময় জুবায়েরকে আটক করা হয়। জমির নামে আরেকজন পালিয়ে যায়।এ ঘটনায় জুবায়েরকে মাদক আইনে মামলা দিয়ে আজ বৃহস্পতিবার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জুবায়ের মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাহেরা গ্রামের গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।পালিয়ে যাওয়া জমি মিয়া ফান্দাউকের হাছন চকিদারের ছেলে।

থানার অফিসার ইনচার্জ সাজেদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,এ ব্যাপারে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর