সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথমবারের মতো ঢাকার সড়কে বাইসাইকেল লেন

news-image

নিউজ ডেস্ক : দুই চাকার মানবচালিত বাহন বাইসাইকেল। জ্বালানিবিহীন পরিবেশবান্ধব এ বাহনের জন্য বাংলাদেশের কোনো শহরেই আলাদা লেন নেই। প্রথমবারের মতো মেগাসিটি ঢাকায় তৈরি করা হচ্ছে সাইকেল লেন। আর এটি তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

যদিও পৃথিবীর উন্নত অনেক দেশ বহু আগেই পরিবেশবান্ধব এ বাহনের দিকেই ঝুঁকেছে। এমনকি ইউরোপের দেশ ডেনমার্কের শহরগুলোর ৫০ ভাগ মানুষই বাইসাইকেলে যাতায়াত করে। এজন্য সেখানে রয়েছে আলাদা সাইকেল লেন। যেখানে সহজেই যাতায়াত করতে পারে নাগরিকরা।

ডিএনসিসি সূত্রে জানা গেছে, উন্নত দেশগুলোর মতোই ঢাকায় বাইসাইকেলের জনপ্রিয়তা বাড়ছে। এজন্য রাজধানীর আগারগাঁওয়ে নয় কিলোমিটার লেন তৈরি করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের উত্তরপ্রান্ত থেকে এলজিইডি সড়ক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন পর্যন্ত এই লেন তৈরির কাজ চলছে। ফলে এটি হবে ঢাকা নগরের প্রথম সাইকেল লেন।

ডিএনসিসি কর্মকর্তারা বলছেন, নয় কিলোমিটার রাস্তার মধ্যে ইতোমধ্যে ২৮৫ মিটারের কাজ শেষ হয়েছে। ২০২০ সালের মার্চ মাসের মধ্যেই পুরো কাজ শেষ হবে। ফলে স্বাধীনতার মাসেই এটি সাইকেল চালকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

জানা গেছে, মূল সড়কের দুই পাশে সাইকেলচালকদের জন্য ছয় ফুট করে জায়গা রাখা হয়েছে। আন্তর্জাতিকমান অনুযায়ী বাইসাইকেল লেন পাঁচ ফুটের হয়। কিন্তু ডিএনসিসি ভবিষ্যতের কথা মাথায় রেখে লেনটি ছয় ফুট জায়গা নিয়ে তৈরি করছে।

ডিএনসিসির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাইক্লিস্টরা। তারা বলছেন, যানজটের এ নগরে বাইসাইকেল চালানো অনেক কষ্টসাধ্য। ভয়ানক যানজট, বেপরোয়া গাড়িচালক ও মোটরসাইকেলের আধিক্যের কারণে বাইসাইকেল চালানোই দায়। ডিএনসিসির এ উদ্যোগ ওই যানজট নিরসনে ভূমিকা রাখবে।

নিয়মিত বাইসাইকেল চালান বিশ্ববিদ্যালয় ছাত্রী তাসফিয়া। তিনি বলেন, ডিএনসিসির এ উদ্যোগ প্রশংসনীয়। শুধু এ এলাকায় নয়, পুরো ঢাকা শহরে যদি এ লেন তৈরি করা যায়, তাহলে মানুষ সাইকেলে ঝুঁকবে।

‘ফলে গাড়ি কমে যাবে, সেই সঙ্গে যানজটও কমবে। এছাড়া এ বাহন চালালে মানুষের ফিজিক্যাল ফিটনেসও ভালো থাকে। এটি পরিবেশবান্ধব ও স্বাস্থ্যসম্মতও,’ যোগ করেন তিনি।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী শরীফ উদ্দিন বলেন, আমরা আন্তর্জাতিকমান বিবেচনায় রেখে সাইকেল লেনটি করছি। সেই মান অনুযায়ী বাইসাইকেল লেন পাঁচ ফুটের হয়। কিন্তু আমরা এখানে লেনটি ছয় ফুট রেখেছি। এছাড়াও মানিক মিয়া অ্যাভিনিউতেও এক কিলোমিটারের মতো সাইকেল লেন করা হচ্ছে বলেও উল্লেখ করেন এ কর্মকর্তা।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, আমরা ঢাকাকে বাসযোগ্য করতে চাই। এটি সেই পদক্ষেপেরই একটি অংশ।

তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশের আদলেই ঢাকা শহরকে গড়তে চাই। এজন্য নাগরিকদের সহযোগিতা চাই। নাগরিকরা নিয়ম মেনে চললে সব কিছুই করা সম্ভব।

মেয়র বলেন, ঢাকায় সাইকেল চালকদের জন্যে বিশেষ কোনো রাস্তা নেই। এটিই ঢাকার প্রথম সাইকেল লেন। তাই সাইকেলপ্রেমীদের জন্যে এটি দারুণ খবর।

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে