সোমবার, ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

নদীতে হারিয়ে যাওয়ার ১৫ মাস পরও আইফোনটি সচল!

news-image

অনলাইন ডেস্ক : আমেরিকান নাগরিক মিচেল বেনেট পেশায় একজন ইউটিউবার। সেই সঙ্গে একজন গুপ্তধন শিকারিও তিনি। প্রায়ই তিনি গুপ্তধনের খোঁজে নদী কিংবা হ্রদে নেমে যান। সম্প্রতি এই গুপ্তধন শিকারি নদীর তলায় খুঁজে পেয়েছেন একটি আইফোন। আশ্চর্যের ব্যাপার হলো, নদীর তলদেশে দীর্ঘদিন থাকার পরও আইফোনটির কোনো ক্ষতি হয়নি। পুরোপুরি সচল রয়েছে সেটি।

মিচেল তার চ্যানেল ‘নাগেটনগিন’-এ সকলের সামনে তুলে ধরেছেন তার এই অভিনব ‘গুপ্তধন’ উদ্ধারের কাহিনি। ভিডিওতে দেখা গেছে, তিনি দক্ষিণ ক্যালিফোর্নিয়ার এডিস্টো নদীতে ঝাঁপ দিচ্ছেন মেটাল ডিটেক্টর নিয়ে। সেখান থেকে তিনি উদ্ধার করেন একটি আইফোন।

কয়েক দিন আগে পোস্ট হওয়া ওই ইউটিউব ভিডিও এরই মধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।

স্থানীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিচেল জানিয়েছেন, আইফোনটি পেয়ে তিনি প্রথমে বাড়িতে নিয়ে যান। এরপর সেটি চার্জ দিয়ে চালু করেন । কিন্তু ফোনটিতে পাসওয়ার্ড দেওয়া থাকায় ‘আনলক’ করা যাচ্ছিল না। অবশেষে মিচেল ফোনের সিমটি খুলে অন্য ফোনে ঢুকিয়ে তার সাহায্যে ফোনের মালিককে খুঁজে বের করেন।

হারানো আইফোনটি ফিরে পেয়ে এর মালিক এরিকা আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি জানান, ২০১৮ সালের ১৯ জুন তিনি পরিবারের সঙ্গে বেড়াতে গেলে দুর্ঘটনাক্রমে ফোনটি নদীতে পড়ে যায়। এরপর থেকে ফোনটি নদীর তলদেশেই পড়ে ছিল।

এবারই প্রথমবার নয়। মিচেল এর আগে জুলাই মাসেও আইফোন এক্সআরের একটি ফোন খুঁজে পান। তারপর সেটিকেও পৌঁছে দেন মালিকের হাতে।

গুপ্তধন শিকারি মিচেল এর আগেও নদীর তলদেশ থেকে আরও অনেক ‘গুপ্তধন’ উদ্ধার করেছেন। যেমন -আমেরিকার গৃহযুদ্ধের সময়কার চিহ্ন, সোনার আংটি, অ্যাপল ঘড়ি, টাকা, ছুরি, গয়নাসহ আরও অনেক জিনিস।

মিচেলের ইউটিউবের ‘বায়ো’ থেকে জানা যায়, বারো বছর বয়সে মেটাল ডিকেক্টরটি উপহার পাওয়ার পর থেকেই তার ‘গুপ্তধন’ খোঁজার নেশা শুরু হয়।। তিনি জানান, অজানার সন্ধানে বেরিতে পড়তে তার দারুণ ভালো লাগে। সূত্র: এনডিটিভি

এ জাতীয় আরও খবর

পরীমণির মন্তব্যে প্রশংসা গিয়াসউদ্দিন সেলিমকে ঘিরে

শিরোপা উদ্‌যাপন ঘিরে ফ্রান্সে সহিংসতা, আটক ৪১৬

কুষ্টিয়ায় সেনাসদস্যবাহী ও যাত্রীবাহী বাসের সংঘর্ষ, নিহত ১

নাটোরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুইজন নিহত

চৌগাছা ‘বন্দুকযুদ্ধ’ মামলায় ৮ আসামির বিচার শুরু

শুভেন্দুর মন্ত্রিসভার ৩৫ নতুন মন্ত্রী শপথ গ্রহণ করলেন

ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, ব্যাংক ও শেয়ারবাজার

ঈদের ছুটির পর সচিবালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আদালতে প্রধান আসামি সোহেল ও তার স্ত্রী

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ

পল্লবীতে শিশু ধর্ষণ ও হত্যার মামলা: আসামি দোষ স্বীকারের সঙ্গে অন্যের ওপর চাপাচ্ছেন

বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে