ক্যাম্পাস ছাড়লেন ভিসি নাসির

news-image

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করেছেন।

রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টায় আবাসিক ভবন থেকে নিজ গাড়িতে পুলিশি প্রহরায় ক্যাম্পাস ত্যাগ করেন তিনি। তিনি কোথায় যাচ্ছেন তা জানা যায়নি।এ বিষয়ে গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা বলেন, ভিসি নাসির অসুস্থ ও ক্যাম্পাসে অনিরাপদ বোধ করছেন। তাই ক্যাম্পাস ত্যাগ করছেন। তবে তিনি কোথায় গেছেন তা বলতে পারেননি জেলা প্রশাসক।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপাচার্য নাসির ক্যাম্পাস ছেড়ে যাওয়ার সময় তার গাড়ির সামনে পুলিশের একটি গাড়ি দেখা গেছে। এ সময় বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা তার পদত্যাগের দাবিতে স্লোগান দেন এবং জুতা প্রদর্শন করেন।

উল্লেখ্য, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দেয়া হয়। নির্দেশ উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়। এ অবস্থায় ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন গোবরা এলাকায় আন্দোলনরত শিক্ষার্থী ও সাংবাদিকদের ওপর হামলা করে বহিরাগতরা। এতে ২০ শিক্ষার্থী আহত হন।

শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ওইদিন দুপুরে পদত্যাগ করেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হুমায়ুন কবির। এরপর গত দুইদিনে আরও দুইজন সহকারী প্রক্টর পদত্যাগ করেছেন।

ইউজিসির তদন্ত কমিটির প্রতিবেদনের আলোকে আজ সোমবার সিদ্ধান্ত নেয়া হবে বলে রোববার সন্ধ্যায় জানান শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার