চুনোপুঁটি-রাঘববোয়াল কেউ ছাড় পাবেন না, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, প্রধানমন্ত্রীর অভিযান চালিয়ে জনপ্রিয়তা অর্জন করতে হবে না, তিনি এমনিতেই জনপ্রিয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ দপ্তরে চলমান শুদ্ধি অভিযানের বিষয়ে তিনি একথা বলেন।
তিনি বলেন, ইমিগ্রেশনে রেড এ্যালার্টের প্রয়োজন হবে না। দুর্নীতিবাজদের তালিকা সেখানে আছে। কেউ বিমান বন্দর থেকে পালাতে গেলে ধরা পড়বেই।











