,

সম্রাট প্রসঙ্গে যা বললেন ওবায়দুল কাদের

news-image

যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন সম্রাটের গ্রেফতার প্রসঙ্গে জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এটা শুরু হলো এক সপ্তাহ হলো। এক সপ্তাহের মধ্যে সবাই গ্রেফতার হবে? প্রকৌশলীসহ যাদের কথা বলছেন পর্যায়ক্রমে সবাইকে আইনের আওতায় আসতে হবে।মঙ্গলবার সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সবকিছু তো যাচাই-বাছাই করতে হবে। আর যারা এরেস্ট (গ্রেফতার) হয়েছে এবং যাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, তারা কি কম অপরাধী? তাদের ক্রিমিনাল অফেন্স কি সাধারন কোন অপরাধ? কাজেই এখানে কেউ পার পাবে না। আমি এটা বলতে পারি কাউকে ছাড় দেয়া হবেনা।

কাদের বলেন, অভিযান মাত্র শুরু হয়েছে। কিছু কিছু বিষয় আছে সরকার সেখানে আইন প্রয়োগকারী সংস্থা তারা বিষয়টি দেখছেন এবং খোঁজ খবর নিচ্ছেন। আবার অনেকে তো গা-ঢাকা দিয়েছে তাদেরকে খুঁজে বের করতে হবে। তাদের অনেককে নজরদারীতে রাখা হয়েছে এবং যারা নিজেদের আড়াল করে রেখেছে তাদের খোঁজা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হবে না।

সম্রাট গা-ঢাকা দিয়েছে কিনা এমন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আমি জানিনা কে কে গা-ঢাকা দিয়েছে। অপরাধী যে যেখানেই থাকুক ব্যবস্থা নেওয়া হবে।কাদের বলেন, আমি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছি। তারা গা-ঢাকা দেওয়াদের খুঁজছেন। যারা গা- ঢাকা দিয়েছেন তারা কোথায় যাবে?

দুর্নীতির বিষয়ে সরকারের সমালোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, কে কি বলল সেটা বিষয় নয়। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতির বিরুদ্ধে যে অপারেশন শুরু হয়েছে, সেটা অব্যহত থাকবে। আগে পরে কেউই অপরাধ করে পার পাবে না।

 

সূত্র : পরিবর্তন.কম

এ জাতীয় আরও খবর

কসবায় বিষাক্ত কেরির বড়ি সেবনে দুইজনের মৃত্যু

নবীনগরে এলসিএস কর্মীদের সঞ্চয়কৃত টাকার চেক বিতরণ

শিক্ষার্থীদের শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতে কাজ করছে সরকার: এমপি মান্নান

সংসদের তিন অধিবেশনে ব্যয় ৭০৩ কোটি টাকা, প্রতি সেকেন্ডে খরচ সাড়ে ৫ হাজারের বেশি

ট্রাইব্যুনালে বিস্ফোরক সাক্ষ্য: বিডিআর হত্যার প্রত্যক্ষদর্শীকে গুলি করে পেট চিরে নদীতে ফেলেন জিয়াউল আহসান

৫৫ বছর বয়স থেকেই তোলা যাবে পেনশনের টাকা

৫০ বছর পর ফের লজ্জার হারের সাক্ষী ইউনাইটেড

‘ইসলামবিরোধী’ হান্টকেই সৌদির রাষ্ট্রদূত বানাচ্ছেন ট্রাম্প

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

নতুন জাতীয় বেতন স্কেল-২০২৬: মন্ত্রিসভায় অনুমোদনের পর ১১টি প্রধান পরিবর্তন

বাবা হারালেন সংগীতশিল্পী সালমা

বিশ্বজুড়ে আশঙ্কাজনক হারে কমছে সঞ্চিত পানি : ডব্লিউএমও-র সতর্কবার্তা